সূচী-পত্র গিয়াছে)। অতঃপর তাহাকেও হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অধঃমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। তৃতীয় এ ধনী ব্যক্তিও হইবে যাহাকে আল্লাহ তায়ালা রিযিকের প্রশস্ততা প্রদান করিয়াছেন এবং সবরকম ধন-সম্পদ দিয়াছেন। তাহাকে ডাকা হইবে এবং নেয়ামতসমূহ স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে_এই সমস্ত ধন-সম্পদ পাইয়া তুমি কি আমল করিয়াছ? সে উত্তর করিবে, এমন কোন উত্তম স্থান নাই যেখানে খরচ করিলে আপনার সস্তষ্টি লাভ হয় আর আমি খরচ করি নাই। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ ; বরং লোকে তোমাকে দানশীল বলিবে এইজন্য তুমি এইসব করিয়াছ। সুতরাং উহা বলা হইয়াছে অতঃপর তাহাকেও হুকুম অনুযায়ী জাহান্নামে টানিয়া ফেলিয়া দেওয়া হইবে।” (মিশকাত ঃ মুসলিম) অতএব, খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যসন্ত জরুরী যে, মুবাল্লিগগণ নিজেদের সমস্ত আমলের মধ্যে আল্লাহ তায়ালার রেজামন্দী, দ্বীনের প্রচার এবং হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণকে মূল উদ্দেশ্য হিসাবে সামনে রাখিবেন। ইজ্জত-সম্মান ও সুনাম-সুখ্যাতি অর্জনকে অন্তরে মোটেও স্থান দিবেন না। যদি কখনও এইরূপ খেয়াল অস্তরে আসিয়া পড়ে, তবে তৎক্ষণাৎ ‘লা-হাওলা’ ও ‘এস্তেগফার’ দ্বারা এই অবস্থা দূর করিয়া লইবেন। আল্লাহ তায়ালা আপন মেহেরবানী ও তাঁহার প্রিয় মাহবুবের ও তাহার পাক কালামের ওসীলায় অধম গোনাহ্গারকে এখলাসের তাওফীক দান করুন এবং পাঠকবৃন্দকেও দান করুন; আমীন। ষষ্ঠ পরিচ্ছেদ এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের প্রতি সর্বসাধারণ মুসলমানের দৃষ্টি আকর্ষণ করা হইতেছে। বর্তমান যমানায় আলেমগণের প্রতি যে শুধু খারাপ ধারণা বা তাহাদেরকে অবহেলা করা হয় তাহাই নহে ; বরং বিরোধিতা ও হেয় প্রতিপন্ন করার জন্যও সব রকম ব্যবস্থা ব্যাপকভাবে অবলম্বন করা হইতেছে। বস্তুতঃ দ্বীনের জন্য এহেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, মারাত্মক ও ক্ষতিকর। ইহাতে কোন সন্দেহ নাই যে, দুনিয়াতে যে-কোন দলে ভালর মধ্যে মন্দও রহিয়াছে তেমনি আলেমগণের মধ্যেও সত্য-মিথ্যা ও ভাল-মন্দ উভয় প্রকারের সংমিশ্রণ আছে। কিন্তু এতদসত্বেও এইখানে দুইটি বিষয় অত্যন্ত জরুরী ভিত্তিতে লক্ষ্যণীয়। একটি হইল, যতক্ষণ পর্যন্ত কোন আলেমকে অসৎ বলিয়া নিশ্চিতরূপে পৃষ্ঠাঃ 47 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।