সূচী-পত্র আপনার চেয়ে শ্রেষ্ঠ হযরত মূসা ও হযরত হারুন (আঃ)কে আমার চাইতে অধম ফেরাউনের নিকট যখন পাঠাইয়াছিলেন তখন নমভাবে নসীহত করিতে বলিয়াছিলেন অর্থাৎ, তোমরা তাহাকে নম্ভাবে উপদেশ দিবে, হয়ত সে নসীহত কবুল করিয়া নিবে। (সূরা ত্বাহা, আয়াত £৪ ৪৪) এক যুবক হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দিন। সাহাবায়ে কেরাম (রাযিঃ) ইহা সহ্য করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইতে লাগিলেন। কিন্তু হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডাকিয়া আরও কাছে আনিলেন এবং বলিলেন, দেখ তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মায়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, ইহা কখনও হইতে পারে না। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অনুরূপভাবে কোন ব্যক্তি ইহা পছন্দ করে না যে, কেহ তাহার মায়ের সহিত জেনা করুক। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি পছন্দ কর যে, কেহ তোমার মেয়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জান আপনার উপর কোরবান হউক, আমি ইহা কখনও পছন্দ করি না। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ঠিক এইভাবেই অন্য কোন লোকও পছন্দ করে না যে, তাহার মেয়েদের সহিত জেনা করা হউক। এইভাবে বোন, খালা, ফুফুর বিষয়ও উল্লেখ করিয়া হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোআ করিলেন, ইয়া আল্লাহ! তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গোনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গোনাহ হইতে হেফাজত করুন। এই হাদীসের বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে জেনার চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছুই ছিল না। মোটকথা, কাহাকেও বুঝানোর সময় দোয়া, চেষ্টা, নসীহত ও নম্বতার সহিত এইরূপ চিন্তা করিয়া বুঝাইবে যে, তাহার স্থলে কেহ আমাকে নসীহত করিলে আমি নিজের জন্য কিরূপ ব্যবহার পছন্দ করিতাম। পৃষ্ঠাঃ 42 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।