দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি প্রকাশ করিয়া দেয়, আল্লাহ তায়ালা তাহার দোষ-ক্রটি প্রকাশ করিয়া দেন, এমনকি ঘরে বসিয়া থাকা অবস্থায় তাহাকে অপদস্থ করিয়া দেন।” (তারগীব ৪ ইবনে মাজাহ) মোটকথা, বহু হাদীসে এই ধরনের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে। এইজন্য মুবাল্লিগগণের জরুরী কর্তব্য হইল, মুসলমানদের দোষ-ক্রটি গোপন করা। ইহা হইতে আরও অধিক জরুরী ও গুরুত্বপূর্ণ হইল মুসলমানদের ইজ্জতের হেফাজত করা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোন মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়াও তাহাকে সাহায্য করে না আল্লাহ তায়ালা তাহাকে এমন সময় সাহায্য করিবেন না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপর এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা। এমনিভাবে অনেক রেওয়ায়াতে মুসলমানের ইজ্জত নষ্ট করার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির কথা বর্ণিত হইয়াছে। এইজন্য মুবাল্লিগ ভাইগণ অত্যন্ত কঠোরভাবে এই ব্যাপারে সতর্ক থাকিবেন যে, অসৎকাজে নিষেধ করিতে গিয়া যেন নিজের পক্ষ হইতে কাহারও দোষ-ক্রটি প্রকাশ করা না হয়। যে দোষ-ক্রটি গোপনে জানা যাইবে গোপনেই যেন তাহা নিষেধ করা হয় আর যাহা প্রকাশ্যে করা হয় উহার নিষেধও প্রকাশ্যে করা চাই ; তবে বাধা দেওয়ার সময় ইজ্জতের হেফাজতের ব্যাপারে যথাসাধ্য ফিকির অবশ্যই রাখিতে হইবে। নতুবা সওয়াবের পরিবর্তে গোনাহের আশঙ্কাই বেশী । মোটকথা, অসৎকাজে নিষেধ অবশ্যই করিতে হইবে, কেননা এ সম্পর্কে যেসব সতর্কবাণী উল্লেখ করা হইল সেইগুলি অত্যন্ত কঠোর। এই গুরুত্বপূর্ণ কাজ করিতে গিয়া অন্যের ইজ্জত রক্ষার ব্যাপারে সতর্ক থাকার পন্থা এই যে, প্রকাশ্য অন্যায়ের প্রতিকার যেমন নিঃসঙ্কোচে প্রকাশ্যে করা হইবে, তেমনি খুবই খেয়াল রাখিতে হইবে--যে গোনাহ অন্যায়কারীর পক্ষ হইতে প্রকাশ না পায় উহা নিষেধ করিতে গিয়া নিজের পক্ষ হইতে যেন এমন কোন পন্থা অবলম্বন না করা হয় যাহার দরুন উহা প্রকাশ হইয়া যায়। তবলীগের আদবের মধ্যে ইহাও একটি আদব যে, নমতা অবলম্বন করিবে। খলীফা মামুনুর রশীদকে কোন ব্যক্তি কঠোর ভাষায় নসীহত করিলে তিনি বলিলেন, নম্ভাবে নসীহত করুন। কেননা, আল্লাহ পাক পৃষ্ঠাঃ 41 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।