সূচী-পত্র (৩)) আর তোমার রবের কালেমা সত্যতা ইনসাফ ও মধ্যপন্থার দিক দিয়া পরিপূর্ণ । হযরত আনাস (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন ৪ রবের কালেমা দ্বারা লা- ইলাহা ইল্লাল্লাহকে বুঝানো হইয়াছে। আর অধিকাংশ তফসীরকারের মতে কালামুল্লা শরীফকে বুঝানো হইয়াছে। ED tf bog dois dH GH < nn) ES (0) cll Bodie 15 NISL 6 jd 3 sts PA. rsp yl EAI wil dss BES ES ED ULL! leer) Ce) EL 4b) cbf @) আল্লাহ তায়ালা 'মোমেনদেরকে পাকাপোক্ত কথা (অর্থাৎ কালেমায়ে তাইয়্যেবা) দ্বারা দুনিয়া ও আখেরাতে মজবুত করিয়া রাখেন। আর কাফেরদেরকে উভয় জাতে গোমরাহ করিয়া দেন। আল্লাহ তায়ালা আপন হেকমতে যাহা ইচ্ছা তাহা করিয়া থাকেন। ফায়দা $৪ হযরত বারা’ (রাযিঃ) বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন £৪ যখন কবরে সওয়াল করা হয় তখন মুসলমান ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ-এর সাক্ষ্য দেয়। কুরআনের আয়াতে উল্লেখিত পাকাপোক্ত কথার অর্থ ইহাই। হযরত আয়েশা (রাযিঃ) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে যে, পাকাপোক্ত কথার অর্থ কবরের সওয়াল-জওয়াব। হযরত ইবনে আববাস (রাযিঃ) বলেন, যখন কোন মুসলমানের মৃত্যু নিকটবর্তী হয়, তখন ফেরেশতারা আসিয়া তাহাকে সালাম করে এবং জান্নাতের সুসংবাদ দেয়। যখন তাহার মৃত্যু হইয়া যায় ফেরেশতারা মৃত ব্যক্তির সঙ্গে যায় এবং তাহার জানাযায় শরীক হয়। অতঃপর দাফন হওয়ার পর তাহাকে বসায় এবং তাহার সহিত সওয়াল-জওয়াব হয়। তন্মধ্যে ইহাও জিজ্ঞাসা করা হয় যে, তোমার সাক্ষ্য কি? সে বলে, ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদার রাসুলুল্লাহ*_-ইহাই উল্লেখিত আয়াত শরীফের অর্থ হযরত আবু কাতাদাহ (রাযিঃ) বলেন, দুনিয়াতে পাকাপোক্ত কালেমার অর্থ লা-ইলাহা ইল্লাল্লাহ আর আখেরাতে ইহার অর্থ সওয়াল-জওয়াব। হযরত তাউস (রহঃ) হইতেও এই ব্যাখ্যাই নকল করা হইয়াছে। পৃষ্ঠাঃ 398 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।