সূচী-পত্র যাহার শিকড় মুমিনের স্বীকারোক্তির মধ্যে আর শাখা-প্রশাখা আসমানে। কেননা ইহার দ্বারা মুমিনের আমল আসমান পর্যন্ত পৌছিয়া থাকে। আর কালেমায়ে খবীছা হইল শি'রক। ইহার সহিত কোন আমলই কবুল হয় না। অন্য এক হাদীসে হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, সর্বদা ফল দেওয়ার অর্থ হইল, আল্লাহকে দিবা-রাত্র সর্বদা স্মরণ করা। প্রসিদ্ধ তাবেয়ী হযরত কাতাদা (রহঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ ! ধনী ব্যক্তিরা (দান-খয়রাতের মাধ্যমে) সমস্ত সওয়াব নিয়া যাইতেছে। জওয়াবে তিনি বলিলেন, আচ্ছা বল দেখি-_যদি কোন ব্যক্তি সামান--পত্র উপরে নীচে স্তূপ করিয়া রাখিতে থাকে, তবে উহা কি আসমানের উপর চড়িয়া যাইবে? আমি কি তোমাকে এমন জিনিস শিখাইয়া দিব যাহার শিকড় জমিনে আর শাখা-প্রশাখা আসমানে। তুমি প্রত্যেক নামাযের পর ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ’ দশ দশবার করিয়া পড়। ইহার শিকড় জমিনে আর শাখা-প্রশাখা আসমানে। TES ME ELLA O) Sib fe HENMAN Cr HEEL ELE SE BLAIIN Li) cL Et lh pur) যে ব্যক্তি ইজ্জত লাভ করিতে চায় (সে যেন আল্লাহ তায়ালার হইতেই ইজ্জত লাভ করে! কারণ,) সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ তায়ালাই। আর তাহারই নিকট উত্তম কালেমা পৌছিয়া থাকে এবং নেক আমল এগুলিকে পৌছাইয়া দেয়। ফায়দা £ অধিকাংশ মুফাস্সিরগণের মতে উত্তম কালেমার অর্থ হইল, কালেমায়ে তাইয়্যেবা লা-ইলাহা ইল্লাল্লাহ -_ সাধারণভাবে মুফাস্সিরগণ এই কথাই নকল করিয়াছেন। অন্য এক তফসীর অনুযায়ী ইহার অর্থ আল্লাহর পবিত্রতা প্রকাশকারী শব্দসমূহ। যেমন অন্য অধ্যায়ে ইহার বিস্তারিত বিবরণ আসিবে। Jollee BYE 5 OD / ere HLH red peinn 34S পৃষ্ঠাঃ 397 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।