দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র দ্বিতীয় অধ্যায় কালেমায়ে তাইয়্যেবাকে কালেমায়ে তাওহীদও বলা হয়। কুরআনে পাক ও হাদীস শরীফে যত বেশী পরিমাণে এই কালেমা তাইয়্যেবা উল্লেখ করা হইয়াছে সম্ভবতঃ এত বেশী পরিমাণে আর কিছু উল্লেখ করা হয় নাই। যেহেতু সকল শরীয়ত ও সকল আসশ্বিয়ায়ে কেরামকে দুনিয়াতে পাঠানোর আসল উদ্দেশ্যই হইল তাওহীদ ; কাজেই এই কালেমার উল্লেখ যত বেশী পরিমাণেই করা হউক না কেন উহা যুক্তিসঙ্গত। কুরআন পাকে এই কালেমাকে বিভিন্ন শিরোনামে ও বিভিন্ন নামে উল্লেখ করা হইয়াছে। যেমন, ‘কালেমায়ে তাইয়্যেবা’, ‘কাওলে ছাবেত’, ‘কালেমায়ে তাকওয়া, ‘মাকালীদূস্‌_সামাওয়াতি ওয়াল আরদ’ (অর্থাৎ আসমান-জমিনের চাবিকাঠি) প্রভূতি। খেমন সামনে উল্লেখিত আয়াতসমূহে আসিতেছে। ইমাম গাজ্জালী (রহঃ) ‘এহয়াউল-উলুম’ কিতাবে নকল করিয়াছেন $ ইহা ‘কালেমায়ে তাওহীদ’, ‘কালেমায়ে এখলাস’, ‘কালেমায়ে তাকওয়া’, কালেমায়ে তাইয়্যেবা’ ‘উরওয়াতুল-উস্‌কা’, দাওয়াতুল-হক ও ‘ছামানুল-জান্নাহ্‌’। যেহেতু কুরআন পাকে বিভিন্ন শিরোনামে ইহাকে উল্লেখ করা হইয়াছে, কাজেই এই অধ্যায়কে তিনটি পরিচ্ছেদে ভাগ করা হইল। প্রথম পরিচ্ছেদ £ এই পরিচ্ছেদে এ সমস্ত আয়াত উল্লেখ করা কালেমায়ে তাইয়্যেবার শব্দ উল্লেখ করা হয় নাই। এইজন্য আয়াতগুলির ংক্ষিপ্ত তফসীরও বর্ণনা করিয়া দেওয়া হইয়াছে যাহা সাহাবায়ে কেরাম হইতে অথবা স্বয়ং হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত হইয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ £? এই পরিচ্ছেদে এ সমস্ত আয়াত উল্লেখ করা হইয়াছে, যাহাতে পূর্ণ কালেমায়ে তাইয়্যেবা অর্থাৎ, ‘লা ইলাহা ইল্লাল্লাহ্‌’ উল্লেখ করা হইয়াছে অথবা কিছু পরিবর্তন সহ উল্লেখ করা হইয়াছে। যেমন, লা ইলাহা ইল্লা হু। যেহেতু এই সকল আয়াতে স্বয়ং কালেমার উল্লেখ রহিয়াছে অথবা অন্য শব্দ দ্বারা উহা প্রকাশ করা হইয়াছে তাই এই সকল আয়াতের তরজমা দরকার মুনে করা হয় নাই ; শুধু সূরা ও রুকূর পৃষ্ঠাঃ 395 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।