দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র যিকিরের এই স্বাদ ছাড়া অন্য কোন ফযীলত নাও থাকিত তবুও উহার ফযীলতের জন্যে ইহাই যথেষ্ট ছিল। মালেক ইবনে দীনার (রহঃ) বলেন যে, স্বাদ অনুভবকারীরা কোন কিছুতেই যিকিরের সমান স্বাদ পায় না। (৭০) যিকিরকারীদের চেহারায় দুনিয়াতে চমক এবং আখেরাতে নূর হইবে। (৭১) যে ব্যক্তি পথে-ঘাটে, ঘরে-বাহিরে, দেশে-বিদেশে বেশী বেশী আল্লাহ তায়ালা কেয়ামতের দিন সম্পর্কে এরশাদ ফরমান ৫$ SH Et অর্থাৎ, এ দিন জমিন আপন খবরা-খবর বর্ণনা করিবে। (সূরা যিলষাল, আয়াত ৪ ৪) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, জমিনের খবরা-খবর তোমরা জান কি? সাহাবায়ে “কেরাম (রাষিঃ) বলিলেন, আমাদের জানা নাই। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যে কোন পুরুষ ও মহিলা জমিনের যে অংশে যে কাজ করিয়াছে জমিন বলিয়া দিবে যে, অমুক ব্যক্তি অমুক দিন আমার উপর এই কাজ করিয়াছে (ভাল হউক বা মন্দ হউক)। এইজন্যই বিভিন্ন জায়গায় বেশী বেশী যিকিরকারীদের সাক্ষ্যদানকারীও বেশী হইবে। (৭২) জবান যতক্ষণ যিকিরের মধ্যে মশগুল থাকিবে, ততক্ষণ মিথ্যা, গীবত, বেহুদা কথাবার্তা হইতে হেফাজতে থাকিবে। কারণ, জবান তো চুপ থাকেই না ; হয় আল্লাহর যিকিরে মশগুল হইবে, না হয় বেহুদা কথা বলিবে। দিলের অবস্থাও তদ্রপ-__দিল যদি আল্লাহর মহববতে মশগুল না হয় তবে উহা মখলুকের মহব্বতে লিপ্ত হইবে। (৭৩) শয়তান মানুবের প্রকাশ্য দুশমন__সর্বরকমে তাহাকে আতংকিত করিতে থাকে এবং চতুদিক হইতে তাহাকে ঘিরিয়া রাখে। দুশমন যাহাকে চতুৰ্দিক হইতে সবসময় ঘেরাও করিয়া রাখে তাহার অবস্থা কত মারাত্মক হয় তাহা বলার অপেক্ষা রাখে না। উপরস্ত দুশমনও যদি এইরূপ হয় যে, তাহাদের প্রত্যেকেই চায় যে, যত পারি কষ্ট দিব, তবে তো আরও মারাত্মক হইবে! এইসমস্ত বাহিনীকে হটাইবার জন্য যিকির ছাড়া আর কোন বস্তু নাই। বহু হাদীসে অনেক দোয়া বর্ণিত হইয়াছে, যেইগুলি পড়িলে শয়তান নিকটেও আসিতে পারে না, ঘুমাইবার পূর্বে পড়িলে রাতভর শয়তান হইতে হেফাজত হয়। পৃষ্ঠাঃ 393 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।