সূচী-পত্র তাহাদেরকে সত্যবাদী বলেন। আর স্বয়ং আল্লাহ তায়ালা যাহাদেরকে সত্যবাদী বলেন, তাহাদের হাশর মিথ্যাবাদীদের সাথে হইতে পারে না। হাদীস শরীফে আছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তখন আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা সত্য বলিয়াছে, আমি ছাড়া কোন মাবুদ নাই আর আমি সবচেয়ে বড়। (৬৪) যিকিরের দ্বারা জান্নাতে ঘর নির্মাণ করা হয়। বান্দা যখন যিকির বন্ধ করিয়া দেয় তখন ফেরেশতারা নির্মাণ কাজ বন্ধ করিয়া দেয়। তাহাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তোমরা অমুক নির্মাণ কাজ বন্ধ করিয়া দিয়াছ কেন? তখন তাহারা বলে, এই নির্মাণ কাজের খরচ এখনও পর্যন্ত আসে নাই। আরেক হাদীসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল”আজীম সাতবার পড়ে, জান্নাতে তাহার জন্য একটি গম্বুজ তৈরী হইয়া যায়। (৬৫) যিকির জাহান্নামের জন্য দেওয়াল স্বরূপ। কোন বদ-আমলের কারণে জাহান্নামের উপযুক্ত হইলেও যিকির মাঝখানে প্রাচীর হইয়া দাঁড়ায়। কাজেই যিকির যত বেশী হইবে প্রাচীর তত বেশী মজবূত হইবে। (৬৬) ফেরেশতারা যিকিরকারীদের গোনাহমাফীর জন্য দোয়া করে। হযরত আমর ইবনে আস ররাযিঃ) হইতে বর্ণিত আছে, বান্দা যখন সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী বলে অথবা আল-হামদুলিল্লাহ রাবিবিল আলামীন বলে, তখন ফেরেশতারা এই বলিয়া দোয়া করে, হে আল্লাহ! এই ব্যক্তিকে মাফ করিয়া দিন। (৬৭) যেই পাহাড়ের উপর অথবা ময়দানের মধ্যে আল্লাহর যিকির করা হয় উহা গর্ববোধ করে। হাদীস শরীফে আছে, এক পাহাড় অন্য পাহাড়কে ডাকিয়া বলে, আজ তোমার উপর দিয়া কোন যিকিরকারী পথ অতিক্রম করিয়াছে কি? যদি সে বলে, অতিক্রম করিয়াছে তবে উক্ত পাহাড় আনন্দিত হয়। (৬৮) বেশী বেশী যিকির করা মোনাফেকী হইতে মুক্ত হওয়ার নিশ্চয়তা (ও সনদস্বরূপ)। কেননা, আল্লাহ তায়াল! মোনাফেকদের অবস্থা এরূপ বর্ণনা করিয়াছেন $ 5 9/0 52510 সু অৰ্থাৎ, ত তাহারা আল্লাহ্র যিকির খুব কমই করিয়া থাকে। (সূরা নিসা, আয়াত £ ১৪২) হযরত কা’ব আহবার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি বেশী বেশী যিকির করে সে মোনাফেকী হইতে মুক্ত। (৬৯) সমস্ত নেক আমলের মোকাবেলায় যিকিরের মধ্যে একটি বিশেষ ধরনের স্বাদ রহিয়াছে। যাহা অন্য কোন আমলে পাওয়া যায় না। যদি পৃষ্ঠাঃ 392 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।