দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র জিহাদ ইত্যাদি এবাদতের সমপর্যায়ে সাব্যস্ত করিয়াছেন। (৫৮) যিকির অন্যান্য এবাদতের জন্য খুবই সহায়ক ও সাহায্যকারী। যায়। ফলে এবাদতে স্বাদ লাগিতে আরস্ত করে ; কোন এবাদতের মধ্যেই কষ্ট ও বোঝা অনুভব হয় না। (৫৯) যিকিরের কারণে প্রত্যেক কষ্টকর কাজ আছান হইয়া যায় এবং প্রত্যেক কঠিন কাজ সহজ হইয়া যায়। সর্বপ্রকার বোঝা হালকা হইয়া যায়। সকল মুছীবত দূর হইয়া যায়। (৬০) যিকিরের কারণে দিল হইতে ভয়-ভীতি দূর হইয়া যায়। ভয়-ভীতি দূর করিয়া দিলের মধ্যে প্রশান্তি আনার ব্যাপারে আল্লাহর যিকিরের বিশেষ দখল রহিয়াছে; ইহা যিকিরের বিশেষ গুণ, যতই যিকির বেশী করা হইবে অস্তরে ততবেশী শান্তি লাভ হইবে এবং ভয়-ভীতি দূর হহবে। (৬১) যিকিরের কারণে মানুষের মধ্যে এমন এক বিশেষ শক্তি পয়দা হয় যাহার দরুন দুঃসাধ্য কাজও সহজ হইয়া যায়। হযরত ফাতেমা (রাযিঃ) আটা পিষা ও ঘরের অন্যান্য কাজ-কর্মে কষ্টের কারণে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন একজন খাদেম চাহিয়াছিলেন, তখন তিনি তাঁহাকে শুইবার সময় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল-হামদুলিল্লাহ ও ৩৪ আল্লাহু আকবার পড়িতে নির্দেশ দিয়াছিলেন। অতঃপর বলিয়াছিলেন, ইহা খাদেম হইতে উত্তম। (৬২) আখেরাতের মেহনতকারীরা সবাই দৌড়াইতেছে। তাহাদের মধ্যে যিকিরকারীদের জামাত সকলের আগে রহিয়াছে। হযরত গোফরা (রহঃ)এর আজাদকৃত গোলাম ওমর (রহঃ) হইতে বর্ণিত আছে যে, কেয়ামতের দিন যখন লোকদের নিজ নিজ আমলের সওয়াব মিলিবে তখন অনেকেই এই বলিয়া আফসোস করিবে যে, হায় আমরা কেন যিকিরের এহতেমাম করি নাই। অথচ ইহা সবচেয়ে সহজ আমল ছিল। এক হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণনা করা হইয়াছে যে, মুফাররিদ লোকেরা আগে বাড়িয়া গিয়াছে। সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! মুফাররিদ লোক কাহারা? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যাহারা যিকিরের জন্য প্রাণপণে চেষ্টা করে। যিকির তাহাদের যাবতীয় বোঝাকে হালকা করিয়া দেয়। (৬৩) যিকিরকারীদেরকে আল্লাহ তায়ালা সত্যায়ন করেন ও পৃষ্ঠাঃ 391 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।