দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (৪৮) যিকির হইল আল্লাহর সহিত দোত্তির মূল। আর যিকির হইতে গাফলতী তাহার সহিত দুশমনীর মূল। (৪৯) যিকিরের মত আল্লাহর নেয়ামত আকর্ষণকারী এবং আল্লাহর আজাব দূরকারী আর কোন জিনিস নাই। (৫০) যিকিরকারীর উপর আল্লাহ তায়ালা রহমত এবং ফেরেশতাদের দোয়া থাকে। (৫১) যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়াও জান্নাতের বাগানে ঘুরাফেরা করিতে চায় সে যেন যিকিরের মজলিসে বসে। কেননা, এই মজলিসগুলি হইল জান্নাতের বাগান। (৫২) যিকিরের মজলিস হইল ফেরেশতাদের মজলিস। (৫৩) আল্লাহ্‌ তায়ালা যিকিরকার্দের বিষয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। (৫৪) সর্বদা যিকিরকারী ব্যক্তি হাসিতে হাসিতে জান্নাতে দাখেল হহবে। (৫৫) যাবতীয় আমল আল্লাহর যিকির করার জন্যই দেওয়া হইয়াছে। (৫৬) সমস্ত আমলের মধ্যে সেই আমলই সর্বোত্তম যাহাতে বেশী বেশী যিকির করা হয়। যেমন, যে রোযার মধ্যে বেশী যিকির করা হয় উহা সর্বোত্তম রোযা, যে হজ্জের মধ্যে বেশী যিকির করা হয় উহা সর্বোত্তম হজ্জ। এমনিভাবে জিহাদ ইত্যাদি আমলেরও একই হুকুম। (৫৭) যিকির নফল আমল ও এবাদতসমূহের স্থলাভিষিক্ত। হাদীস শরীফে আসিয়াছে, গরীব সাহাবায়ে কেরাম (রাযিঃ) একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! ধনী লোকেরা বড় বড় মর্তবা হাসিল করিয়া নেয় ; তাহারা আমাদের মতই নামায-রোযা আদায় করে। অথচ সম্পদের কারণে তাহারা হজ্জ, ওমরা ও জেহাদের মাধ্যমে আমাদের চেয়ে আগে বাড়িয়া যায়। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব যাহার ফলে কোন ব্যক্তি তোমাদের মর্তবায় পৌছিতে পারিবে না। অবশ্য অন্য কেহ যদি এই আমলই করে তবে সে পৌছিতে পারিবে! অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে প্রত্যেক নামাযের পর সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়িতে বলিলেন। যেমন তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে সাত নং হাদীসে ইহার বর্ণনা আসিতেছে। উক্ত হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকিরকে হজ্জ, ওমরা, পৃষ্ঠাঃ 390 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।