কাজে খরচ করিয়াছিলে? চার, স্বীয় এলেমের উপর কতটুকু আমল করিয়াছিলে?” হযরত আবু দারদা (রাযিঃ) বড় সাহাবী ছিলেন। তিনি বলেন, আমার সবচেয়ে বেশী ভয় হয় এই বিষয়ে যে, না জানি কেয়ামতের দিন আমাকে সকলের সামনে ডাকিয়া এই প্রশ্ন করা হয় যে, যতটুকু এলেম শিখিয়াছিলে উহার উপর কতটুকু আমল করিয়াছ। (তারগীব ৪ বাইহাকী) স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী জানিতে চাহিয়াছেন যে, সমস্ত মখলুকের মধ্যে নিকৃষ্ট কে? তিনি ফরমাইলেন, খারাপের প্রশ্ন করিও না ভালর কথা জিজ্ঞাসা ক্র ; নিকৃষ্টতম আলেমগণই হইল নিকৃষ্টতম মখলুক। এক হাদীসে বর্ণিত হইয়াছে, এলেম দুই প্রকার-_এক প্রকার যাহা শুধু জবান পর্যন্তই সীমিত থাকে ; অন্তরে কোনরূপ আছর করে না, কিয়ামতের দিন এইরূপ এলেম এ আলেমের বিরুদ্ধে কঠিন প্রমাণস্বরূপ হইবে। আর দ্বিতীয় প্রকার এলেম যাহা অস্তরে আছর করিয়া থাকে এবং ইহাই উপকারী এলেম। মোটকথা, জাহেরী এলেমের সাথে সাথে বাতেনী এলেমও হাসিল করিতে হইবে যাহাতে এলেমের গুণে অস্তরও গুণান্বিত হয়। আর যদি এলেম অস্তরে আছর না করে, তবে এই এলেমই কিয়ামতের দিন আলেমের বিরুদ্ধে সাক্ষী ও প্রমাণস্বরূপ হইয়া দাড়াইবে এবং তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে, তুমি এলেম অনুযায়ী কি আমল করিয়াছ? আরও বন্ু হাদীসে এই অবস্থার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির ভয় দেখানো হইয়াছে। এইজন্য মুবাল্লিগ ভাইদের খেদমতে আমার আরজ তাঁহারা যেন সর্বপ্রথম নিজেদের জাহেরী ও বাতেনী এসলাহের ফিকির করেন। তাহা না হইলে, খোদা না করুন এই সমস্ত ভয়াবহ শাস্তির আওতায় পড়িয়া যাইতে হইবে। আল্লাহ তায়ালা আপন মেহেরবানীতে এই অধম গোনাহগারকেও জাহেরী ও বাতেনী এসলাহের তওফীক দান করুন; কারণ, নিজ হইতে অধিক বদ আমলওয়ালা আমি আর কাহাকেও দেখিতে পাই না। আল্লাহ যদি একমাত্র তাঁহার অপার মেহেরবানীতে আমাকে রক্ষা করেন, তাহা হইলেই আমি রক্ষা পাইব। পৃষ্ঠাঃ 39 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।