দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হাদীসে আছে ৪? 257553 ৬ 522% 1/0] অৰ্থাৎ, আমি বান্দার চিত কায়িক আমারায়িবির কনিতে ৱাক ক হাতাতে, আমার যিকিরকারীগণ আমার আপনজন, তাহাদেরকে আমি আমার রহমত হইতে দূরে সরাই না। যদি তাহারা নিজেদের গোনাহ হইতে তওবা করিতে থাকে তবে আমি তাহাদের্‌ বন্ধু হই আর যদি তাহারা তওবা না করে তবে আমি তাহাদের চিকিৎসক হই ; গোনাহ হইতে পবিত্র করিবার জন্য তাহাদেরকে কষ্ট পেরেশানীতে লিপ্ত করি। তদুপরি যিকিরের দ্বারা আল্লাহ তায়ালার যে সঙ্গ হাসিল হয় উহার তুল্য আর কোন সঙ্গ হইতে পারে না। উহা না ভাষায় ব্যক্ত করা যায় না লিখিয়া প্রকাশ করা যায়। আল্লাহ পাকের সঙ্গ ও সান্নিধ্যের লজ্জত ও স্বাদ সেই ব্যক্তিই বুঝিতে পারে যে উহা লাভ করিয়াছে। হে আল্লাহ ! আমাকেও উহার কিছু অংশ দান ককুন। (৪৩) যিকির গোলাম আজাদ করার সমত্ুল্য। আল্লাহর রাস্তায় মাল খরচ করার সমতূল্য। আল্লাহর রাস্তায় জিহাদ করার সমত্ুল্য। (পিছনে এইরূপ অনেক রেওয়ায়েত বর্ণনা করা হইয়াছে এবং সামনে আরও বর্ণনা আসিতেছে।) (৪৪8) যিকির শোকরের মূল। যে ব্যক্তি আল্লাহর যিকির করে না, সে শোকরও আদায় করে না। এক হাদীসে আছে, হযরত মুসা (আঃ) আল্লাহ তায়ালার নিকট আরজ করিলেন, আপনি আমার উপর অনেক এহসান করিয়াছেন সুতরাং আমাকে এমন তরীকা বলিয়া দিন যাহাতে আপনার বেশী বেশী শোকর আদায় করিতে পারি। আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইলেন, তুমি যত বেশী আমার যিকির করিবে তত বেশী আমার শোকর আদায় হইবে। আরেক হাদীসে আছে, হযরত মূসা (আঃ) আরজ করিলেন, হে আল্লাহ ! আপনার শান মোতাবেক শোকর কিভাবে আদায় হইবে? আল্লাহ তায়ালা ফরমাইলেন, তোমার জবান যেন সর্বদা যিকিরের সহিত তরতাজা থাকে। (৪৫) পরহেজগার লোকদের মধ্যে আল্লাহ তায়ালার নিকট তাহারাই বেশী সম্মানী, যাহারা সবসময় যিকিরে মশগুল থাকে। কেননা, তাকওয়ার শেষ ফল হইল জান্নাত আর যিকিরের শেষ ফল হইল আল্লাহ তায়ালার সঙ্গলাভ। (৪৬) দিলের মধ্যে বিশেষ এক ধরনের কঠোরতা আছে। যাহা যিকির ছাড়া অন্য কিছু দ্বারা নরম হয় না। (৪৭) যিকির হইল দিলের যাবতীয় রোগের চিকিৎসা। পৃষ্ঠাঃ 389 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।