সূচী-পত্র গিয়াছে। আর আল্লাহ পর্যন্ত যে পৌছিয়াছে সে যাহা চায় তাহাই পায়। কেননা, আল্লাহর দরবারে কোন জিনিসেরই কমি নাই। (৩৮) মানুষের অন্তরে একটি কোণ আছে, যাহা যিকির ছাড়া অন্য কিছু দিয়া পূরণ হয় না। যিকর যখন দিলের উপর প্রভাব বিস্তার করিয়া ফেলে তখন শুধু এ কোণটুকুই পূর্ণ করে না বরং যিকিরকারীকে সম্পদ ছাড়াই ধনী করিয়া দেয়। আত্মীয়-স্বজন ও জনবল ছাড়াই মানুষের অন্তরে তাহাকে সম্মানী করিয়া দেয়। রাজত্ব ছাড়াই তাহাকে বাদশাহ বানাইয়া দেয়। আর যে ব্যক্তি যিকির হইতে গাফেল হয় সে ধনসম্পদ, আত্মীয়-স্বজন ও রাজত্ব থাকা সত্বেও লাঞ্ছিত ও অপমানিত হয়। (৩৯) যিকির বিক্ষিপ্তকে একত্র করে এবং একত্রকে বিক্ষিপ্ত করে। দূরবর্তীকে নিকটবর্তী করে এবং নিকটবতীকে দূরবর্তী করে। বিক্ষিপ্তকে একত্র করার অর্থ হইল, মানুষের অস্তরে বিভিন্ন রকমের যেই সমস্ত আশংকা, চিন্তা-ভাবনা ও পেরেশানী জমিয়া থাকে, যিকির সেইগুলিকে দূর করিয়া অস্তরে প্রশান্তি আনিয়া দেয়। ‘একত্রকে বিক্ষিপ্ত করা’র অর্থ হইল, মানুষের অন্তরে যেই সমস্ত চিন্তা-ফিকির জমা হইয়াছে, যিকির সেইগুলিকে বিক্ষিপ্ত ও ছত্রভঙ্গ করিয়া দেয়, মানুষের যেই সমস্ত ভুল-চুক ও পাপরাশি একত্র হইয়াছে যিকির সেইগুলিকে বিক্ষিপ্ত করিয়া দেয় এবং শয়তানের যে সৈন্যবাহিনী মানুষের উপর চাপিয়া বসিয়াছে যিকির উহাকে তাড়াইয়া দেয় এবং আখেরাত যাহা সরাইয়া দেয়। (৪০) যিকির মানুষের দিলকে ঘুম হইতে জাগাইয়া দেয়। গাফলত হইতে সতর্ক করিয়া দেয়। দিল যতক্ষণ ঘুমাইতে থাকে নিজের সমস্ত কল্যাণই হারাইতে থাকে। (৪১) যিকির একটি গাছ। ইহাতে মারেফতের ফল ধরিয়া থাকে। সুফিয়ায়ে কেরামের পরিভাষায় হাল ও মাকামের ফল ধরে! যিকির যত বেশী হইবে ততই সেই গাছের শিকড় মজবুত হইবে। আর শিকড় যত মজবুত হইবে গাছে তত বেশী ফল ফলিবে। (৪২) যিকির এ পবিত্র সত্তার নিকটবর্তী করিয়া দেয় যাহার যিকির করা হয়। এইভাবে অবশেষে তাঁহার সঙ্গলাভ হইয়া যায়। যেমন কুরআন পাকে, এবুশাদ হইয়াছে $ [৮51 51 ৮ 0 5১৮ অৰ্থ £ আল্লাহ তায়ালা মোত্তাকীনদের সাথে আছেন। সূরা নাহল, আয়াত $ ১২৮) পৃষ্ঠাঃ 388 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।