সূচী-পত্র করিতে থাকে। আর কোন বস্তু এমন নাই যাহা সর্বাবস্থায় উন্নতির কারণ হইতে পারে। এমনকি যিকির দ্বারা যাহার দিল নূরানী হইয়া যায়, সে ঘুমন্ত অবস্থায়ও গাফেল রাত্রি জাগরণকারী হইতে অনেক আগে বাড়িয়া যায়। (৩৬) যিকিরের নূর দুনিয়াতেও সঙ্গে থাকে, কবরেও সঙ্গে থাকে এবং আখেরাতেও পুলসিরাতের উপর আগে আগে চলিতে থাকিবে। আল্লাহ্ পাক এরশাদ ফরমাইয়াছেন ৪ LAS rt F405 C HG IELZLE Ex 6 4 bier LE 0S 5 ACI অর্থ ৪ যে ব্যক্তি মৃত অর্থাৎ গোমরাহ ছিল আমি তাহাকে জীবিত অর্থাৎ মুসলমান বানাইয়াছি আবার তাহাকে এমন নূর দিয়াছি যাহা লইয়া সে মানুষের মধ্যে চলাফেরা করে অর্থাৎ সর্বদা এই নূর তাহার সঙ্গে থাকে। সে কি এ দুর্দশাগ্রস্ত, গোমরাহীর অন্ধকারে নিমজ্জিত ব্যক্তির সমান হইবে যে উহা হইতে বাহির হইবার শক্তি রাখে না? (সূরা আন'আম, অ্যয়্যতঃ ১২২) আয়াতে বর্ণিত প্রথম ব্যক্তি মোমিন, যে আল্লাহর উপর ঈমান রাখে এবং আল্লাহর মহব্বত, মারেফত ও যিকিরে সে আলোকিত হইয়া গিয়াছে। আর দ্বিতীয় ব্যক্তি, যে এই সবকিছু হইতে খালি। বাস্তবিক পক্ষে এই নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর ইহার মধ্যেই পুরাপুরি কামিয়াবী। এই কারণেই হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নূর চাহিতেন ও অত্যন্ত গুরুত্বসহকারে প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গকে নূর দ্বারা ভরিয়া দেওয়ার জন্য দোয়া করিতেন। বনু হাদীসে এইরূপ দোয়া বর্ণিত হইয়াছে। যেমন তিনি দোয়া করিতেন, হে আল্লাহ! আমার গোশতে, হাড়ে, মাংসপেশীতে, পশমে, চর্মে, কানে, চোখে, উপরে, নিচে, ডানে, বামে, সম্মুখে, পিছনে নূর দিয়া ভরিয়া দাও। এমনকি এই দোয়াও করিতেন, হে আল্লাহ! আমার মাথা হইতে পা পর্যন্ত নূর বানাইয়া দাও অর্থাৎ তাঁহার সত্তাই যেন নূর হইয়া যায়। এই নূর অনুসারেই আমলের মধ্যে নূর পয়দা হয়। এমনকি অনেকের আমল সূর্যের মত নূর লইয়া আসমানে পৌছিয়া থাকে। কেয়ামতের দিনেও তাহাদের চেহারায় এইরূপ নূর ঝলমল করিতে থাকিবে। (৩৭) যিকির তাছাউফের মৌলিক বিষয়গুলির মূল। ইহা সূফিয়ায়ে কেরামের সব তরীকায় চলিয়া আসিতেছে। যিকিরের দরজা যাহার জন্য পৃষ্ঠাঃ 387 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।