সূচী-পত্র এই দোয়া যে কোন দিন একশত বার পড়ে, তাহার জন্য দশটি গোলাম আজাদ করার সওয়াব লেখা হয়, একশত নেকী লেখা হয়, একশত গোনাহ মাফ করিয়া দেওয়া হয় এবং সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হইতে হেফাজতে থাকে। যে ব্যক্তি এই আমল তাহার চেয়ে বেশী করে সে ছাড়া অন্য কোন ব্যক্তি তাহার চেয়ে উত্তম বলিয়া গণ্য হয় না। এইরূপ অনেক হাদীস দ্বারা যিকির সর্বোত্তম আমল বলিয়া প্রমাণিত হয়। বেশ কিছু হাদীস এই কিতাবেও উল্লেখ করা হইয়াছে। (৩৪) সবসময় যিকির করার বদৌলতে নিজেকে ভুলিয়া যাওয়া হইতে--যাহা উভয় জাহানে বদ নসীবীর কারণ--নিরাপদ থাকা নসীব হয়। কেননা আল্লাহকে ভূলিয়া যাওয়া নিজেকে ও নিজের সমস্ত কল্যাণকে ভুলিয়া যাওয়ার কারণ হয়.। আল্লাহ পাক এরশাদ ফরমান ৪ rid inuyso CLAS RN BS CIE BESS অর্থ £ তোমরা তাহাদের মত হইও না যাহারা আল্লার ব্যাপারে বেপরওয়া হইয়া গিয়াছে। ফলে আল্লাহ তায়ালা তাহাদেরকে নিজেদের ব্যাপারে বেপরোয়া করিয়া দিয়াছেন। আর উহারাই ফাসেক। (সূরা হাশর, আয়াত $ ১৯) অর্থাৎ তাহাদের বিবেক-বুদ্ধিকে এমনভাবে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছে যে, তাহারা নিজেদের প্রকৃত লাভকে বুঝে নাই। এইভাবে মানুষ যখন নিজেকে ভুলিয়া যায় তখন নিজের কল্যাণ সম্পর্কেও গাফেল হইয়া যায়। অবশেষে ইহাই ধ্বংসের কারণ হইয়া যায়। যেমন কোন ব্যক্তি ক্ষেত-খামার করিল কিন্তু উহাকে ভুলিয়া গেল; সেবা-যত্ন ও রক্ষণাবেক্ষণ করিল না, তবে তাহা নির্ঘাত ধ্বংস হইয়া যাইবে। এই ধ্বংস হইতে রক্ষা পাওয়া তখনই সম্ভব হইবে যখন জিহবাকে যিকির দ্বারা সর্বদা তরুতাজা রাখিবে এবং যিকির তাহার নিকট এরূপ প্রিয় হইয়া যাইবে যেরূপ প্রচণ্ড পিপাসার সময় ঠাণ্ডা পানি, অত্যাধিক ক্ষুধার সময় খাদ্য, তীব্র গরম ও শীতের সময় ঘরবাড়ী ও পোশাক-পরিচ্ছদ প্রিয়বস্তু হইয়া যায়। বরং আল্লাহর যিকির তো ইহার চেয়েও বেশী প্রিয় হইবার দাবী রাখে। কারণ, এইসব জিনিস না হইলে শুধু শরীরই ধ্বংস হওয়ার আশংকা। কিন্তু যিকির না হইলে দিল এবং রাহ ধ্বংস হইয়া যাইবে। যাহার সহিত শরীর ধ্বংসের কোন তুলনাই হয় না। (৩৫) যিকির মানুষের উন্নতি সাধন করিতে থাকে। বিছানায়-বাজারে, সুস্থতায়-অসুস্থতায়, নেয়ামত ও ভোগবিলাসে মশগুল অবস্থায়ও উন্নতি পৃষ্ঠাঃ 386 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।