সূচী-পত্র CশoooTT —_—_1প্রথম অধ্যায় ৮১ ত = =— ২নৎং পরিচ্ছেদের ৮নং হাদীসে বর্ণিত হইয়াছে। (২৫) যিকিরের বরকতে জবান গীবত, চোগলখুরী, মিথ্যা, খারাপ কথা, বেহুদা কথা হইতে হেফাজতে থাকে। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যাহার জবান যিকিরে অভ্যস্ত হইয়া যায়, সে এইসব জিনিস হইতে সাধারণতঃ হেফাজতে থাকে। আর যাহার জবান যিকিরে অভ্যস্ত হয় না, সে এইগুলির মধ্যে লিপ্ত থাকে। (২৬) যিকিরের মজলিস হইল ফেরেশতাদের মজলিস। আর গাফলতি ও বেহুদা কথাবার্তার মজলিস হইল শয়তানের মজলিস। এখন মানুষের এখতিয়ার রহিয়াছে সে যেমন মজলিস চাহিবে পছন্দ করিয়া নিবে। আর প্রত্যেক ব্যক্তি উহাকেই পছন্দ করে যাহার সহিত সে সম্পর্ক রাখে। (২৭) যিকিরের বদৌলতে যিকিরকারীও সৌভাগ্যবান হয়। আর তাহার আশেপাশের লোকেরাও সৌভাগ্যবান হয়। আর গাফেল ও বেহুদা কথাবার্তায় লিপ্ত ব্যক্তি নিজেও বদবখত হয় এবং তাহার আশেপাশের লোকেরাও বদবখত হয়। (২৮) যিকিরকারী কেয়ামতের দিন আফসোস করিবে না। কেননা, হাদীসে আছে, যে মজলিসে আল্লাহর যিকির হয় না, কেয়ামতের দিন উহা আফসোস ও লোকসানের কারণ হইবে। (২৯) যিকির অবস্থায় যদি নির্জনে ক্রন্দনও নসীব হয়, তবে কেয়ামতের দিন প্রচণ্ড উত্তাপে যখন মানুষ ছটফট করিতে থাকিবে তখন যিকিরকারীকে আল্লাহ তায়ালা আরশের নিচে ছায়া দিবেন। (৩০) দোয়াকারীগণ যাহা কিছু পায় যিকিরকারীগণ তাহা অপেক্ষা অধিক পায়। হাদীসে কুদসীতে বর্ণিত হইয়াছে, আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইয়াছেন, আমার যিকিরে কারণে যে দোয়া করিবার সুযোগ পায় নাই, আমি তাহাকে দোয়াকারী হইতে উত্তম দান করিব। (৩১) সবচেয়ে সহজ এবাদত হওয়া সত্বেও যিকির সমস্ত এবাদত হইতে উত্তম। সবচেয়ে সহজ এইজন্য যে, শুধু জবান নড়াচড়া করা সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করা হইতে সহজ। (৩২) আল্লাহর যিকির জান্নাতের চারাগাছ। (৩৩) যিকিরের জন্য যত পুরস্কার ও সওয়াবের ওয়াদা করা হইয়াছে, অন্য কোন আমলের জন্য এইরূপ করা হয় নাই'। হাদীসে আছে, যে ব্যক্তি BEG ILI SASLL USEING LS ALAA 2 SLM পৃষ্ঠাঃ 385 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।