দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কুরআন পাকে এরশাদ হইয়াছে ৪ 555231 5527535 অর্থাৎ “তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করিব।” (সূরা বাকারা, আয়াত $ ১৫২) হাদীস শরীফে বর্ণিত হইয়াছে - অর্থাৎ, “যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাহাকে মনে মনে স্মরণ করি!” উল্লেখিত আয়াত ও হাদীসের বয়ানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। যিকিরের যদি আর কোন ফযীলত নাও থাকিত, তবে এই একটি মাত্র ফধীলতই ইহার মর্যাদার জন্য যথেষ্ট ছিল। তদুপরি যিকিরের আরও বহু ফযীলত রৃহিয়াছে। (১৬) দিলকে জিন্দা করে। হাফেজ ইবনে তাইমিয়া (রহঃ) বলেন, দিলের জন্য আল্লাহর যিকির এইরূপ, যেইরূপ মাছের জন্য পানি। নিজেই চিন্তা করিয়া দেখ, পানি ছাড়া মাছের কি অবস্থা হয়। (১৭) যিকির হইল, দিল ও রূহের খোরাক। খাদ্য না পাইলে শরীরের যে অবস্থা হয়, যিকির না পাইলে দিল ও রূহেরও তদ্রুপ অবস্থা হয়। (১৮) দিলের জং অর্থাৎ মরিচা দূর করিয়া দেয়! যেমন হাদীসে আছে, প্রত্যেক জিনিসের মধ্যে সেই জিনিস হিসাবে মরিচা ও ময়লা জন্মে৷ দিলের ময়লা ও মরিচা হইল খাহেশাত ও গাফলত। যিকির উহাকে পরিষ্কার করিয়া দেয়। (১৯) ক্রটি-বিচ্যুতি ও ভুলভ্রান্তি দূর করিয়া দেয়। (২০) বান্দার মনে আল্লাহর প্রতি যে দূরত্ব ও অসম্পর্কের ভাব থাকে যিকির উহা দূর করিয়া দেয়। গাফেলের অন্তরে আল্লাহ তায়ালা থেকে একপ্রকার দূরত্ব পয়দা হয়, যাহা যিকিরের দ্বারা দূর হয়। (২১) বান্দা যে সমস্ত যিকির-আজকার করে, উহা আরশের চতুর্দিকে বান্দার যিকির করিয়া ঘূরিতে থাকে। যেমন তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে সতের নম্বর হাদীসে বর্ণিত হইয়াছে। (২২) যে ব্যক্তি সুখের সময় আল্লাহর যিকির করে, আল্লাহ্‌ তায়ালা মুছীবতের সময় তাহাকে স্মরণ করেন। (২৩) যিকির আল্লাহর আজাব হইতে নাজাতের ওসীলা। (২৪) যিকিরের কারণে ছাকীনা ও রহমত নাজেল হয়। ফেরেশতারা চতুৰ্দিক হইতে যিকিরকারীকে ঘিরিয়া রাখে। সকীনার অর্থ এই অধ্যায়ের পৃষ্ঠাঃ 384 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।