দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র যিকিরের একশত ফায়দা (১) যিকির শয়তানকে দূর করিয়া দেয় এবং তাহার শক্তিকে নষ্ট করিয়া দেয়। (২) আল্লাহর সম্তষ্টি লাভের উপায়। (৩) মনের দুশ্চিন্তা দূর করিয়া দেয়। (8) মনে আনন্দ ও খুশী আনয়ন করে। (৫) শরীরে ও অন্তরে শক্তি যোগায়। (৬) চেহারা ও অন্তরকে নূরানী করে। (৭) রিযিক টানিয়া আনে। (৮) যিকিরকারীকে প্রভাব ও মাধুর্যের পোশাক পরানো হয়। তাহার দৃষ্টিপাতের কারণে মনে ভয়ও জাগে আবার তাহার প্রতি চাহিলে মনে স্বাদ ও মধুরতা অনুভব হয়। (৯) আল্লাহর মহববত পয়দা করে। আর মহব্বতই হইল ইসলামের রূহ দ্বীনের কেন্দ্র এবং সৌভাগ্য ও নাজাতের আসল উপায়। যে ব্যক্তি আল্লাহর মহববত পাইতে চায় সে যেন বেশী বেশী তাহার যিকির করে। পড়াশুনা ও বারবার আলোচনা যেমন ইলম হাসিলের দরজা স্বরূপ তদ্রুপ আল্লাহর যিকিরও তাহার মহব্বতের দরজাস্বরূপ। (১০) যিকিরের দ্বারা মোরাকাবা নছীব হয়। যাহা যিকিরকারীকে এহছানের স্তরে পৌছাইয়া দেয়। এই স্তরে পৌছিতে পারিলে বান্দার এমন এবাদত নছীব হয় যেমন সে আল্লাহকে দেখিতে পাইতেছে। (এই এহছানের ছেফত অর্জন করাই সূফীগণের জীবনের চরম উদ্দেশ্য।) (১১) আল্লাহর দিকে মনোযোগ সৃষ্টি করে ফলে ক্রমশঃ এমন অবস্থায় উপনীত হয় যে, সকল বিষয়ে আল্লাহ তায়ালা তাহার জন্য আশ্রয়স্থল হইয়া যান এবং যাবতীয় বিপদ আপদে সে একমাত্র তাঁহারই দিকে মনোযোগী হইয়া যায়। (১২) আল্লাহর নৈকট্য হাসিল হয়। যিকির যতবেশী হয় ততই নৈকট্য বৃদ্ধি পাইতে থাকে। যিকির হইতে যেই পরিমাণ গাফলতি করা হইবে, সেই পরিমাণ আল্লাহ্‌ তায়ালা হইতে দূরত্ব পয়দা হইবে। (১৩) আল্লাহর মারেফতের দরজা খুলিয়া যায়। (১৪) বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ও বড়ত্ব পয়দা করে এবংৎ আল্লাহ সবসময় বান্দার সঙ্গে আছেন__এই ধ্যান পয়দা করিয়া দেয়। (১৫) আল্লাহ তায়ালার দরবারে আলোচনার কারণ হয়। যেমন পৃষ্ঠাঃ 383 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।