দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কারণে আল্লাহ তায়ালা ওলামায়ে কেরামকে উচ্চ মর্যাদা দান করেন। কেননা তাহারা কল্যাণের দিকে আহবানকারী হন এবং তাহারা এইরূপ ইমাম ও নেতা হন যে, তাহাদের পদাঙ্ক অনুসরণ করা হয়, তাহাদের কার্যকলাপের অনুকরণ করা হয়, তাহাদের মতামত গ্রহণ করা হয়। ফেরেশতারা তাহাদের সহিত দোস্তি করার আগ্রহ রাখে, বরকত হাছিল করার জন্য অথবা মহববতের পরিচয় স্বরূপ আপন ডানা তাহাদের উপর মোছন করে। দুনিয়ার আদ্র শুষ্ক প্রত্যেক বস্তু তাহাদের মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এমনকি সমুদ্রের মাছ, জঙ্গলের হিংস্র প্রাণী, চতুষ্পদ জস্তু, বিষাক্ত জানোয়ার, সাপ ইত্যাদি পর্যন্ত তাহাদের গোনাহমাফীর জন্য দোয়া করে। আর এইসব ফযীলত এইজন্য যে, এলেম হইল অন্তরের নূর, চোখের আলো। এলেমের কারণেই বান্দা উম্মতের শ্ৰেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়। দুনিয়া ও আখেরাতের উচ্চ মর্যাদা হাসিল করিয়া লয়। এলেম অধ্যয়ন করা রোযা সমতুল্য। উহা ইয়াদ করা তাহাজ্জুদের সমতুল্য। উহা দ্বারাই আত্রীয়তার সম্পর্ক জুড়িয়া থাকে। এলেম দ্বারাই হালাল-হারাম জানা যায়। এলেম হইল আমলের ইমাম আর আমল হইল উহার অনুগামী। নেক লোকদেরকেই এলেমের এলহাম করা হয়। হতভাগারা উহা হইতে মাহরূম থাকিয়া যায়। কেহ কেহ্‌ এই হাদীস সম্পর্কে কিছুটা আপত্তি করিলেও ইহাতে বর্ণিত ফযীলতসমূহ অন্যান্য হাদীস দ্বারা প্রমাণিত হয়। ইহ৷ ছাড়া এলেমের আরও অনেক ফযীলত হাদীসের কিতাবসমূহে বর্ণিত হইয়াছে। এইজন্য উপরোক্ত হাদীস শরীফে আলেম ও তালেবে-এলেমকে বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে। বিখ্যাত মোহাদ্দেছ হাফেজ ইবনে কাইয়্যিম (রহঃ) যিকিরের ফযীলত সম্পর্কে ‘আলওয়াবিলুছ ছাইয়্যিক নামে আরবী ভাষায় একখানি কিতাব লিখিয়াছেন। উহাতে তিনি উল্লেখ করিয়াছেন যে, যিকিরের ফায়দা ও উপকারিতা একশতেরও বেশী। তন্মধ্য হইতে উনাশিটি ফায়দা নম্বর সহ তিনি উল্লেখ করিয়াছেন। আমরা ক্রমিক নম্বরসহ এইগুলি এইখানে উল্লেখ করিতেছি। অনেক ক্ষেত্রে একটি ফায়দার ভিতরে একাধিক ফায়দা রহিয়াছে বিধায় এই উনআশিটি ফায়দার ভিতর যিকিরের একশতেরও বেশী ফায়দা আসিয়া গিয়াছে পৃষ্ঠাঃ 382 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।