দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র kl SA MILAN tl oF LN 1 SGU Ap din SELLE HH cs 52 | 225 AN bal nl oF AA asl 4 হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আল্লাহর যিকির ও উহার নিকটবর্তী জিনিসসমূহ এবং আলেম ও দ্বীনের তালেবে-এলেম ছাড়া দুনিয়া ও দুনিয়ার সবকিছু অভিশপ্ত (অর্থাৎ আল্লাহর রহমত হইতে দূরে)। (তারগীব ঃ তিরমিযী, ইবনে মাজাহ) ফায়দা £ ‘উহার নিকটবর্তী হওয়া’র অর্থ যিকিরের নিকটবর্তী হওয়াও হইতে পারে। তখন যিকিরের সহায়ক ও সাহায্যকারী জিনিসসমূহ উদ্দেশ্য হইবে। যেমন জরুরত পরিমাণ খানা-পিনা ও জীবন ধারণের জন্য জরুরী আসবাবপত্র । এমতাবস্থায় এবাদতের সাহায্যকারী যাহা কিছু আছে সবই আল্লাহর যিকিরের মধ্যে শামিল থাকিবে। ‘উহার নিকটবর্তী হওয়া’'র আরেক অর্থ আল্লাহর নৈকট্যও হইতে পারে। এই ব্যাখ্যা হিসাবে যাবতীয় এবাদতসমুহ ইহার মধ্যে শামেল হইবে আর আল্লাহর যিকির দ্বারা তখন বিশেষ যিকির উদ্দেশ্য হইবে। উভয় ব্যাখ্যা অনুসারে এলেম ইহাদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। প্রথম ব্যাখ্যায় এই হিসাবে যে, এলেম আল্লাহর যিকিরের নিকটবর্তী করিয়া দেয়। যেমন কথা আছে ৪ “৮৮০৮/৭ “এলেম ছাড়া আল্লাহকে চিনা যায় না। আর দ্বিতীয় ব্যাখ্যায় এই হিসাবে যে, এলেমের চাইতে বড় এবাদত আর কি হইতে পারে! কিন্তু ইহা সত্বেও আলেম ও তালেবে-এলেমকে ভিন্নভাবে উহার গুরুত্ব বুঝাইবার জন্য উল্লেখ করা হইয়াছে যে, এলেম অনেক বড় দৌলত। এক হাদীসে আছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এলেম শিক্ষা করা আল্লাহকে ভয় করার শামিল। আর উহার তলবও তালাশে কোথাও যাওয়া এবাদত। আর উহা মুখস্থ করা এইরূপ যেমন তছবীহ পড়া। আর উহা নিয়া চিন্তা-গবেষণা করা জিহাদের শামিল। আর উহা পাঠ করা করা দান-খয়রাত সমতুল্য। যোগ্য পাত্রে উহা দান করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কেননা, এলেম জায়েয নাজায়েয চিনার উপায় এবং জান্নাতে পৌছার জন্য পথের নিশানা। নিঃসঙ্গ অবস্থায় সাস্ববনাদানকারী এবং সফরের সাথী। কেননা, কিতাব দেখার দ্বারা উভয় কাজ হাছিল হয়, এমনিভাবে একাকী অবস্থায় আলাপ-আলোচনাকারী, সুখে-দুঃখে দলীল স্বরূপ। দুশমনের বিরুদ্ধে, দোস্ত-আহবাবের জন্য হাতিয়ার স্বরূপ। ইহার পৃষ্ঠাঃ 381 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।