সূচী-পত্র VEGA AIA FLAN ANG GG ALEVE Srl aes CEG 0 SANA AUS dil (১৯) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার পবিত্র এরশীদ নকল করিতেছেন যে, তুমি ফজর ও আছর নামাযের পর সামান্য সময় আমার যিকির কর। আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিব। (আরেক হাদীসে আছে, আল্লাহর যিকির করিতে থাক ; ইহা তোমার উদ্দেশ্য হাছিলের জন্য সহায়ক হইবে।) দুররে মানসূর £ঃ আহমদ) ফায়দা ? আখেরাতের জন্য না হউক দুনিয়ার জন্যই আমরা কতই না চেষ্টা করিয়া থাকি। এমন কী ক্ষতি হইয়া যাইবে যদি ফজর ও আছরের পর সামান্য সময় আল্লাহর যিকিরেও মশগুল থাকি! বহু হাদীসে এই দুই সময় যিকির করার অধিক পরিমাণে ফযীলত বর্ণিত হইয়াছে। উপরস্ত ওয়াদা করিতেছেন, কাজেই আর কিসের জরুরত বাকী থাকিতে পারে। এক হাদীসে আছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে, যাহারা ফজরের নামাযের পর হইতে সূয উঠা পর্যন্ত আল্লাহর যিকিরে মশগুল থাকে তাহাদের সাথে বসা আমার নিকট চারজন আরবী গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয়। এমনিভাবে আছরের চারজন আরবী গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয়। এক হাদীসে আছে, যে ব্যক্তি ফজরের নামায জামাতের সহিত পড়িয়া সূর্য উঠা পর্যন্ত যিকিরে মশগুল থাকে অতঃপর দুই রাকাত নফল নামায পড়ে, সে একটি কামেল হজ্জ ও একটি কামেল ওমরার ছওয়াব পাইবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ ফরমাইয়াছেন, ফজরের নামাযের পর সূর্য উঠা পর্যন্ত কোন জামাতের সহিত যিকিরে মশগুল থাকা আমার নিকট দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হইতে অধিক প্রিয়। এমনিভাবে আছরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত কোন জামাতের সহিত যিকিরে মশগুল থাকা আমার নিকট দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হইতে অধিক প্রিয়। এইসব কারণেই ফজর ও আছর নামাযের পর অজীফা পড়া হইয়া থাকে। সূফিয়ায়ে কেরাম এই দুই ওয়াক্তকে অজীফা আদায়ের জন্য খুবই গুরুত্ব দিয়া থাকেন। বিশেষতঃ ফজরের পরের সময়টিকে ফকীহগণও খুব পৃষ্ঠাঃ 379 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।