দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র করা হইয়াছে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গাফেলদের দলে আবদ্ধ হইয়া যায় এবং এঁ সময় সে আল্লাহর যিকিরে মশগুল হয়, তবে এইরূপ ব্যক্তি সম্পর্কেও হাদীসে বহু ফযীলত আসিয়াছে। এইরূপ অবস্থায় মানুষের জন্য আরও বেশী যত্বসহকারে ও মনোযোগের সহিত আল্লাহ তায়ালার দিকে মশগুল থাকা চাই। যাহাতে উহার ক্ষতি হইতে বাঁচিয়া থাকিতে পারে। হাদীসে আছে, গাফেলদের মধ্যে থাকিয়াও যে ব্যক্তি আল্লাহর যিকির করিল, সে যেন জিহাদের ময়দানে পলায়নকারী দলের মধ্য হইতে অটল থাকিয়া একাকী মোকাবেলা করিল। এক. হাদীসে আসিয়াছে যে, গাফেলদের মধ্যে আল্লাহর যিকিরকারী এঁ ব্যক্তির মত যে পলায়নকারীদের পক্ষ হইতে কাফেরদের মোকাবিলা করে। অনুরূপভাবে সে যেন অন্ধকার ঘরে বাতিস্বরূপ এবং পাতাবিহীন বৃক্ষসমূহের মধ্যে সবুজ পাতাভরা একটি বৃক্ষস্বরূপ। এইরূপ ব্যক্তিকে আল্লাহ্‌ তাআলা মৃত্যুর পূর্বেই জান্নাতে তাহার ঘর দেখাইয়া দিবেন। আর সমস্ত মানুষ ও প্রাণীর সমপরিমাণ মাগফেরাত করিয়া দিবেন। গাফেলদের মধ্যে থাকিয়াও আল্লাহর যিকির করা হইলে এইসব ফযীলত পাওয়া যাইবৈ। নতুবা এইরূপ মজলিসে শরীক হইতে নিষেধ করা হইয়াছে। হাদীসে আছে, বন্ধুত্বপূর্ণ মজলিস হইতে নিজেকে বাঁচাও । আজিজী (রহঃ) বলেন, ইহার অর্থ হইল, এসব মজলিস যেখানে আল্লাহ ছাড়া অন্য জিনিসের আলোচনা বেশী হয় বাজে কথাবার্তা ও বেহুদা কাজ কর্ম হয়। এক বুযুর্গ বলেন, এক বার আমি বাজারে যাইতেছিলাম। আমার সাথে একটি হাবশী বাঁদী ছিল। তাহাকে আমি বাজারে এক জায়গায় এই মনে করিয়া বসাইয়া দিলাম যে, ফিরিবার সময় তাহাকে নিয়া যাইব। কিন্তু সেইখান হইতে সে চলিয়া আসিল। ফিরিবার সময় আমি তাহাকে না পাইয়া রাগান্বিত হইয়া ঘরে ফিরিয়া আসিলাম। সেই বাঁদী আসিয়া বলিতে লাগিল, হে আমার মনিব! রাগান্নিত হইয়া তাড়াতাড়ি কিছু করিবেন না; আপনি আমাকে এমনসব ছিল। আমার ভয় হইল যে, নাজানি আল্লাহর আজাব আসিয়া পড়ে এবং তাহারা মাটিতে ধসিয়া যায় আর আমিও তাহাদের সহিত আজ্ঞাবে ধসিয়া যাই। LALLA USGI GA Gf oF lA ELLY SL US ACS RICAN GG hl SAIL ILRALLLI ISIE wie পৃষ্ঠাঃ 378 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।