সূচী-পত্র ওয়াসাল্লাম তাহাদেরকে তালাশ কাঁরয়া মসজিদের শেষ অংশে উপবিষ্ট আল্লাহর যিকিরে মশগুল পাইলেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমার জীবদ্দশায়ই এমন লোক পয়দা করিয়াছেন, যাহাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। অতঃপর এরশাদ করিলেন, তোমাদের সাথেই আমার জীবন, তোমাদের সাথেই মরণ অর্থাৎ তোমরাই আমার জীবন-মরণের সাথী ও বন্ধু। এক হাদীসে আছে, হযরত সালমান ফারসী (রাযিঃ) এবং আরও অন্যান্য সাহাবীদের এক জামাত আল্লাহর যিকিরে মশগুল ছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তশরীফ আনিলে সকলেই চুপ হইয়া গেলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি করিতেছিলে? তাঁহারা আরজ করিলেন, আমরা আল্লাহর যিকিরে মশগুল ছিলাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি দেখিতে পাইলাম তোমাদের উপর আল্লাহর রহমত নাজেল হইতেছে। তখন আমারও দিল চাহিল তোমাদের সাথে শরীক হই। অতঃপর এরশাদ করিলেন, আল-হামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমার উল্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন, যাহাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। হযরত ইবরাহীম নখয়ী (রহঃ) বলেন, ‘আল্লাহকে ডাকে’ বলিয়া কুরআনে যাহাদের কথা বলা হইয়াছে তাহারা ‘যিকিরকারীদের জামাত’। এই ধরনের আয়াত হইতেই সুফিয়ায়ে কেরামগণ বলেন যে, পীর মাশায়েখগণকেও মুরিদানদের নিকট বসা উচিত। কেননা ইহাতে মুরিদানকে ফায়দা পৌছানো ছাড়াও সব ধরনের লোকের সহিত মেলামেশার কারণে শায়খের নফসের জন্যও পূর্ণ মুজাহাদা হইবে। নানা প্রকার বদ আখলাক লোকদের অশোভনীয় আচরণ সহ্য করার ফলে শায়খের নফসের মধ্যে আনুগত্য ও বিনয়ভাব পয়দা হইবে। ইহা ছাড়াও অনেকগুলি দিলের একত্রিত হওয়া আল্লাহর রহমতকে আকর্ষণ করার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখে। এই কারণেই শরীয়তে জামাতের সহিত নামায পড়ার হুকুম দেওয়া হইয়াছে। ইহাই বড় কারণ যে, আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবানদের একই অবস্থায় একই ময়দানে আল্লাহর দিকে মনোযোগী করা হয়। হযরত শাহ ওলিউল্লাহ (রহঃ) ‘হুজ্জাতুল্লাহিল বালেগা’ কিতাবে বিভিন্ন জায়গায় এই বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করিয়াছেন। এই সব ফযীলত আল্লাহর যিকিরকারীগণকে উল্লেখ করা হইয়াছে। বনু হাদীসে ইহার প্রতি উৎসাহিত পৃষ্ঠাঃ 377 www.eelm.weebly.com
— صفحة ٣٧٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.