সূচী-পত্র মসজিদে গিয়া দেখিলাম কয়েকজন বুযুর্গ হাঁটুর উপর মাথা রাখিয়া মোরাকাবায় মশগুল রহিয়াছেন। তাঁহারা আমাকে দেখিয়া বলিতে লাগিলেন, খবীস শয়তানের কথায় কখনও ধোকায় পড়িও না। মাসূহী (রহঃ) হইতেও অনুরূপ বর্ণনা করা হইয়াছে যে, তিনি শয়তানকে উলঙ্গ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, মানুষের মধ্যে এইভাবে উলঙ্গ হইয়া চলাফেরা করিতে তোর কি লজ্জা হয় না? সে বলিতে লাগিল, খোদার কসম, ইহারা তো মানুষ নয়। যদি মানুষ হইত তবে ইহাদের সহিত আমি এমনভাবে খেলা করিতাম না, যেমন বাচ্চারা ফুটবল নিয়া খেলা করে। মানুষ এ সমস্ত লোক, যাহারা আমাকে অসুস্থ করিয়া দিয়াছে। এই কথা বলিয়া সে সূফিয়ায়ে কেরামের জামাতের দিকে ইশারা করিল। হযরত আবু সাঈদ খায্যার (রহঃ) বলেন, আমি স্বপ্নে দেখিলাম, শয়তান আমার উপর হামলা করিয়াছে। আমি তাহাকে লাঠি দ্বারা মারিতে আরম্ভ করিলাম। কিন্তু সে কোন পরওয়া করিল না। এমন সময় গায়েব হইতে আওয়াজ আসিল, শয়তান ইহাকে ভয় করে না ; সে অন্তরের নূরকে ভয় করে । হযরত সা'দ (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, সর্বোত্তম যিকির হইল জিক্রে খফী। আর সর্বোত্তম রিযিক হইল যাহা দ্বারা প্রয়োজন মিটে। হযরত উবাদা (রাযিঃ)ও হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনুরূপ নকল করিয়াছেন। উত্তম যিকির হইল যিকিরে খফি আর উত্তম রিযিক হইল যাহা দ্বারা প্রয়োজন মিটে। (অর্থাৎ এত কমও নয় যাহা দ্বারা চলাই মুশকিল আবার এত বেশীও নয় যাহার কারণে অহংকার পয়দা হয় ও অপকর্ম হয়।) ইবনে হিব্বান ও আবু ইয়ালা এই হাদীসকে সহীহ বলিয়াছেন। এক হাদীসে আসিয়াছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, তোমরা আল্লাহ তায়ালাকে ‘জিক্রে খামেল'’ দ্বারা স্মরণ কর। কেহ জিজ্ঞাসা করিল, জিক্রে খামেল কি? এরশাদ ফরমাইলেন, গোপন যিকির। এইসব বর্ণনা দ্বারা জিকরে খফীর শ্রেষ্ঠত্ব বুঝা যায়। অথচ পূর্বে যিকরে জলীর প্রশংসা করা হইয়াছে। আসলে দুইটাই পছন্দনীয়। কাহার জন্য কোন্টি কখন বেশী উপকারী তাহা অবস্থাভেদে শায়খে কামেল ঠিক করিয়া দিবেন। পৃষ্ঠাঃ 375 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।