সূচী-পত্র আসিয়া ডাক দিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনাকে তো আল্লাহ্ তায়ালা মাফ করিয়া দিয়াছেন, তবু আপনি এত বেশী কাঁদিলেন কেন? তিনি এরশাদ ফরমাইলেন, আমি কি আল্লাহর শোকরগুজার বান্দা হইব না? অতঃপর তিনি আরও এরশাদ ফরমাইলেন, আমি কেন কাঁদিব না; আজই তো আমার উপর এই আয়াতগুলি নাযিল হইয়াছে 8 LDL Lr Nb Syl HE SL j “ (সূরা আলি ইমরান, আয়াত ৪ ১৯০) অতঃপর এরশাদ ফরমাইলেন, ধ্বংস এ ব্যক্তির জন্য যে এই আয়াতগুলি তেলাওয়াত করে অথচ চিন্তা-ফিকির করে না। আমের ইবনে আবদে কায়েস (রহঃ) বলেন, আমি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরং আরও অধিক সাহাবায়ে কেরামের নিকট হইতে শুনিয়াছি যে, ঈমানের রোশনী ও ঈমানের নূর হইল চিন্তা-ফিকির। হযরত আবূ হোরায়রা (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ছাদের উপর শুইয়া আসমান ও তারকাসমূহ দেখিতেছিল। অতঃপর বলিতে লাগিল, আল্লাহর কসম, আমার দৃঢ় বিশ্বাস যে, তোমাদের পয়দা করনেওয়ালা কেহ অবশ্যই আছেন ; আয় আল্লাহ! আমাকে মাফ করিয়া দাও। তৎক্ষণাৎ তাহার উপর আল্লাহর রহমতের দৃষ্টি পড়িল এবং তাহার মাগফেরাত হইয়া গেল। হযরত ইবনে আব্বাস (রাষিঃ) বলেন, এক মুহূর্ত চিন্তা-ফিকির করা সারারাত্র এবাদত-বন্দেগী হইতে উত্তম। হযরত আবূ দারদা ও হযরত আনাস (রাযিঃ) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। হযরত আনাস (রাযিঃ) হইতে ইহাও নকল করা হইয়াছে যে, আল্লাহর সৃষ্টির মধ্যে এক মুহূর্ত চিন্তা করা আশি বৎসরের এবাদত. হইতে উত্তম। উল্মে দারদা (রাযিঃ)কে জিজ্ঞাসা করা হইল, হযরত আবূ দারদা (রাযিঃ)এর সর্বোত্তম এবাদত কি ছিল? তিনি বলিলেন, চিন্তা-ফিকির করা। হযরত আবূ হোরায়রা (রাযিঃ)এর সূত্রে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ইহাও নকল করা হইয়াছে যে, এক মুহূর্ত চিন্তা-ফিকির করা যাট বৎসরের এবাদত হইতে উত্তম। কিন্ত এই সকল বর্ণনার অর্থ এই নয় যে, এবাদতের আর প্রয়োজন নাই। বরং প্রত্যেক এবাদত নিজ নিজ জায়গায় ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব যে পর্যায়েরই হউক, উহা ত্যাগ করিলে সেই পর্যায়ের শাস্তি ও তিরস্কার হইবে। ইমাম গাযযালী (রহঃ) লিখিয়াছেন, চিন্তা-ফিকিরকে উত্তম এবাদত এইজন্য বলা হইয়াছে যে, চিন্তা-ফিকিরের মধ্যে যিকিরের দিকটা তো পৃষ্ঠাঃ 373 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।