সূচী-পত্র মধ্যে চিন্তা-ফিকির করিত। আর বলিত, আয় আল্লাহ! আপনি এই সবকিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমরা আপনার তসবীহ পড়ি। আপনি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচাইয়া দিন। অতঃপর এই সমস্ত লোকের জন্য একটি ঝাণ্ডা তৈয়ার করা হইবে এবং তাহারা সেই ঝাণ্ডার পিছনে চলিবে। তারপর আল্লাহ তায়ালা বলিবেন, যাও তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ কর। (দুররে মানসূর) ফায়দা ? আসমান-জমিনের সৃষ্টি-রহস্যের মধ্যে চিন্তা করে অর্থাৎ, আল্লাহর কুদরতের দ্ৃশ্যাবলী ও তাঁহার হিকমতের আশ্চর্যজনক বিষয়গুলির মধ্যে গভীরভাবে চিন্তা করে। ফলে, আল্লাহর মারেফত (অর্থাৎ পরিচয়) মজবূত হইয়া যায়। haat! “হে আল্লাহ! এই জগত হইল তোমার কুদরতের নিদর্শনে ভরপুর একটি বাগান” ইবনে আবিদ্-দুনিয়া একটি গ্মুরসাল হাদীস বর্ণনা করিয়াছেন যে, একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটি জামায়াতের নিকট তশরীফ নিয়া গেলেন। তাঁহারা সকলেই চুপচাপ বসিয়াছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, সম্পর্কে চিন্তা করিতেছি। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, হাঁ, আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করিও না। কেননা, তিনি ধারণার অতীত। কিন্ত তাঁহার সৃষ্টি সম্পর্কে চিন্তা কর। হযরত আয়েশা (রাযিঃ)এর নিকট এক ব্যক্তি আরজ করিল, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আশ্চর্য কথা আমাকে শুনাইয়া দিন। তিনি বলিলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন্ কথাটি এমন ছিল যাহা আশ্চর্য নহে। একবার তিনি রাত্রে তশরীফ আনিলেন এবং আমার- বিছানায় আমার লেপের নিচে শুইয়া পড়িলেন। পরক্ষণেই তিনি বলিতে লাগিলেন, আমাকে ছাড়, আমি আমার পরোয়ারদিগারের এবাদত করিব। এই কথা বলিয়াই তিনি উঠিয়া গেলেন। অজু করিয়া নামাযের নিয়ত বাঁধিলেন এবং নামাযের মধ্যে এত বেশী কাঁদিতে লাগিলেন যে, চোখের পানিতে তাঁহার সীনা মোবারক ভিজিয়া গেল। অতঃপর রুকুতেও এইভাবে কাঁদিলেন। সেজদাতেও এইভাবে কাঁদিলেন। সারারাত্র তিনি এইভাবে কাঁদিয়া কাঁদিয়া কাটাইয়া দিলেন। ফজ্ঞরের সময় হযরত বেলাল (রাযিঃ) পৃষ্ঠাঃ 372 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।