সূচী-পত্র কারণ আল্লাহ না করুন দেখিতে দেখিতে সেই সময় হয়ত আসিয়া উপস্থিত হইয়া যাইবে আর তখন কোন প্রকার এসলাহ ও সংশোধন সম্ভব হইবে না। সেইসঙ্গে শেষোক্ত এই হাদীসটিতে যে দোষগুলি উল্লেখ করা হইয়াছে সেইগুলি হইতেও বিশেষভাবে বাঁচিয়া থাকা উচিত। কেননা, এই দোষগুলিই হইল যাবতীয় ফেতনার দরজা। এইগুলির পর শুধু ফেতনাই ফেতনা হইবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে এই দোষগুলিকে ধ্বংসকারী দোষ বলিয়া বর্ণনা করিয়াছেন। হে আল্লাহ! আমাদিগকে সমস্ত জাহেরী ও বাতেনী ফেতনা হইতে হেফাজত করুন, আমীন। তৃতীয় পরিচ্ছেদ এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের উপর সতর্ক করা উদ্দেশ্য, আর উহা এই যে, বর্তমান যুগে তবলীগের কাজে যেরূপ অবহেলা করা হইতেছে এবং ব্যাপকভাবে মানুষ এই কাজ হইতে একেবারে গাফেল হইয়া যাইতেছে, অনুরূপভাবে কোন কোন লোকের মধ্যে একটি বিশেষ রোগ এই দেখা দিয়াছে যে, যখনই তাহারা ওয়াজ-নসীহত, লেখা, বক্তৃতা ও তালীম-তবলীগ ইত্যাদি কোন দ্বীনি দায়িত্বের কাজ আরম্ভ করে তখনই তাহারা অন্যের ফিকিরে এমন ব্যস্ত হইয়া যায় যে, নিজের কথা একেবারেই ভুলিয়া যায়। অথচ অপরের সংশোধনের তুলনায় নিজের সংশোধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশী। অন্যকে নসীহত করিবে অথচ নিজে গোনাহের মধ্যে লিপ্ত থাকিবে _এইরূপ করা হইতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদীসে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করিয়াছেন। মেরাজের রাত্রিতে হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক দেখিতে পান, যাহাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হইতেছিল। তিনি তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে হযরত জিবরাঈল (আঃ) বলিলেন, ইহারা আপনার উম্মতের এ সকল ওয়ায়েজ ও বক্তা, যাহারা অন্যদেরকে নসীহত করিত কিন্ত নিজেরা এ নসীহতের উপর আমল করিত না। (মিশকাত শরীফ) এক হাদীসে বর্ণিত হইয়াছে, কিছুসংখ্যক জান্নাতী লোক কোন কোন জাহান্নামীকে জিজ্ঞাসা করিবে যে, তোমরা এইখানে কিভাবে পৌঁছিলে অথচ আমরা তো তোমাদের কথার উপর আমল করিয়াই জান্নাতে পৌঁছিয়াছি। তাহারা বলিবে, আমরা তোমাদিগকে নসীহত করিতাম কিন্ত পৃষ্ঠাঃ 37 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।