সূচী-পত্র এই দৃশ্য দেখিয়া আমার আকাঙ্ক্ষা হইল, হায় এই লাশটি যদি আমার হইত! বিখ্যাত বুযুর্গ হযরত ফোযায়ল ইবনে এয়াজ (রহঃ) বলেন, কোন আমল এইজন্য না করা যে, মানুষ দেখিবে--ইহাও রিয়া অর্থাৎ লোক দেখানোর অন্তর্ভুক্ত। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোন আমল করা শির্কের অন্তর্ভুক্ত। এক হাদীসে আছে, কোন কোন মানুষ যিকিরের চাবিস্বরূপ। তাহাদেরকে দেখিলেই আল্লাহর যিকিরের কথা স্মরণ হয়। আরেক হাদীসে আছে, এ সমস্ত লোক আল্লাহর ওলী, যাহাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। এক হাদীসে আসিয়াছে, তোমাদের মধ্যে উত্তম লোক তাহারা--যাহাদেরকে দেখিলে আল্লাহর স্মরণ তাজা হয়। এক হাদীসে আছে, তোমাদের মধ্যে উত্তক্ন এ ব্যক্তি, যাহাকে দেখিলে আল্লাহ্ স্মরণে আসে, যাহার কথাবার্তা শুনিলে এলেম বাড়িয়া যায় এবং যাহার আমল দেখিলে আখেরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আর এই অবস্থা তখনই হাসিল হইতে পারে, যখন কোন ব্যক্তি অধিক পরিমাণে যিকিরে অভ্যস্ত হয়। আর যে ব্যক্তির নিজেরই যিকিরের তওফীক হয় না, তাহাকে দেখিয়া কাহারো কি আল্লাহর কথা স্মরণ হইতে পারে? কোন কোন লোক উচ্চস্বরে যিকির করাকে বেদয়াত ও নাজায়েয বলিয়া থাকে। হাদীসের উপর নজর কম থাকার কারণেই তাহাদের এই ধারণা সৃষ্টি হইয়াছে। মাওলানা আবদুল হাই ছাহেব (রহঃ) ‘ছাবাহাতুল-ফিক্র’ নামক একখানি কিতাব এই বিষয়ের উপর লিখিয়াছেন। যাহাতে এরূপ প্রায় ৫০টি হাদিস উল্লেখ করিয়াছেন যাহা দ্বারা উচ্চস্বরে যিকির করা প্রমাণিত হয়। তবে জরুরী বিষয় হইল শর্তাদির প্রতি খেয়াল রাখিয়া আপন সীমার মধ্যে থাকিবে যাহাতে অন্যের কষ্টের কারণ না হয়। Sain Sbdis EO TLAEAC) DEL IEEMWAUN ALS RIC IG dls AAO boi 2 cd Brdfrtidnes DANS ewes. lhl EY PAMELA Sy Erindale SLI BALL পৃষ্ঠাঃ 368 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।