দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (আঃ) আমাকে যিকিরের এত বেশী তাকিদ করিয়াছেন যে, আমার মনে হইতেছিল যিকির ছাড়া কোন কিছুতেই কাজ হইবে না। এই সমস্ত বর্ণনা দ্বারা বুঝা গেল, যত বেশী যিকির করা সম্ভব হয় উহাতে কোন রকম ক্রটি করা চাই না। লোকদের পাগল অথবা রিয়াকার বলার কারণে যিকির ছাড়িয়া দেওয়ার মধ্যে নিজেরই ক্ষতি। সূফিয়ায়ে কেরাম লিখিয়াছেন, ইহাও শয়তানের একটি ধোকা যে, শয়তান প্রথম প্রথম যিকির হইতে মানুষকে এই বাহানায় ফিরাইয়া রাখে যে, লোকে দেখিয়া ফেলিবে, অথবা কেউ দেখিয়া ফেলিলে কি বলিবে? ইত্যাদি। তারপর যিকির হইতে ফিরাইয়া রাখার ব্যাপারে শয়তানের জন্য ইহা একটি স্থায়ী মাধ্যম ও বাহানা মিলিয়া যায়। এইজন্য ইহা জরুরী যে, দেখানোর নিয়তে কোন আমল করিবে না। কিন্তু যদি কেহ্‌ দেখিয়া ফেলে, দেখুক উহার পরওয়া করিবে না। আর এই কারণে আমল ছাড়িয়া দেওয়াও উচিত নয়। হযরত আবদুল্লাহ জুল-বেজাদাইন (রাযিঃ) একজন সাহাবী যিনি শৈশবে এতীম হইয়া গিয়াছিলেন। চাচার কাছে থাকিতেন। চাচা অত্যন্ত যত্বের সহিত তাহাকে লালন-পালন করিতেন। ঘরের কাহাকেও না জানাইয়া গোপনে মুসলমান হইয়া গিয়াছিলেন। চাচা জানিতে পারিয়া রাগান্বিত হইয়া উলঙ্গ করিয়া তাহাকে বাড়ী হইতে বাহির করিয়া দিলেন। মা’ও তাহার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তবুও মায়ের মন-_উলঙ্গ দেখিয়া তাহাকে একটি মোটা চাদর দিয়া দিলেন। তিনি চাদরটি দুইভাগ করিয়া নিচে উপরে পরিয়া নিলেন। অতঃপর মদীনা শরীফে হাজির হইলেন। এখানে তিনি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পড়িয়া থাকিতেন এবং অত্যধিক পরিমাণে ও উচ্চস্বরে যিকির করিতেন। হযরত ওমর (রাযিঃ) বলিলেন, এইভাবে উচ্চস্বরে যিকির করে ; লোকটা কি রিয়াকার। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, না, সে কোমলপ্রাণ লোকদের অন্তর্ভুক্ত। তিনি তবুক যুদ্ধে ইন্তেকাল করেন। সাহাবায়ে কেরাম (রাযিঃ) দেখিলেন, রাত্রে কবরসমূহের নিকট বাতি জ্বলিতেছে। নিকটে গিয়া দেখিলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামিয়াছেন এবং হযরত আবূ বকর ও হযরত দাও। তাঁহারা উঠাইয়া দিলেন। দাফন শেষ হইবার পর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আয় আল্লাহ ! আমি এই ব্যক্তির উপর রাজী, আপনিও রাজী হইয়া যান। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, পৃষ্ঠাঃ 367 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।