সূচী-পত্র ইবনে কাসীর (রহঃ) হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহ তায়ালা বান্দার উপর যে কোন জিনিস ফরজ করিয়াছেন উহার একটা সীমা নির্ধারণ করিয়া দিয়াছেন এবং ওজর হইলে গ্রহণ করিয়াছেন। কিন্তু যিকিরের জন্য কোন সীমা নির্ধারণ করেন নাই। আবার জ্ঞান-বুদ্ধি থাকা অবস্থায় ইহার জন্য কোন ওজর-আপত্তিও গ্রহণ করেন নাই। যেমন কুরআন: পাকে এরশাদ হইয়াছে [9 ০১০৮7431 অৰ্থাৎ, আল্লাহ পাকের যিকির খুব বেশী করিয়া কর। (সূরা আহযাব, আয়াত £ ৪১) অর্থাৎ, রাত্রে, দিনে, অবস্থায়, অসুস্থ অবস্থায়, আস্তে, জোরে এবং সর্ব অবস্থায়। হাফেজ ইবনে হজর (রহঃ) ‘মুনাবিবহাত’ কিতাবে লিখিয়াছেন, কুরআন পাকের আয়াত 44; 5 595 সম্পর্কে হযরত ওসমান (রাষিঃ)এর উক্তি বর্ণিত আছে যে, উহা স্বর্ণের একটি পাত ছিল। যাহাতে সাতটি লাইন লেখা ছিল ৪ (১) আমি আশ্চর্যবোধ করি ওঁ ব্যক্তির উপর, যে মৃত্যুকে নিশ্চিত জানিয়াও কেমন করিয়া হাসে। (২) আমি আশ্চর্যবোধ করি এঁ ব্যক্তির উপর, যে দুনিয়া একদিন ংস হইয়া যাইবে এই বিশ্বাস রাখিয়াও ইহার প্রতি আকৃষ্ট হয়। (৩) আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যে তকদীরকে বিশ্বাস করে অথচ কোন জিনিস হারাইয়া গেলে আফসোস করে। (৪) আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যে আখেরাতের হিসাব দিতে হইবে বলিয়া বিশ্বাস করে তবু? সে ধন-সম্পদ জমা করে। (৫) আমি আশ্চর্যবোধ করি এঁ ব্যক্তির উপর, যে জাহান্নামের আগুনকে বিশ্বাস করে তবুও সে গোনাহে লিপ্ত হয়। (৬) আমি আশ্চর্যবোধ করি ও ব্যক্তির উপর, যে আল্লাহকে জানে তবুও সে অন্যের আলোচনা করে। (৭) আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যে জান্নাতের খবর রাখে, তবুও সে দুনিয়ার কোন জিনিসের মধ্যে শান্তি লাভ করে। কোন কোন বর্ণনায় আরেকটি লাইন রহিয়াছে যে, আমি আশ্চর্যবোধ করি ওঁ ব্যক্তির উপর, যে শয়তানকে দুশমন বলিয়া জানে তবুও তাহার আনুগত্য করে। হাফেজ (রহঃ) হযরত জাবের (রাযিঃ) হইতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনা করিয়াছেন, হযরত জিবরাঈল পৃষ্ঠাঃ 366 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।