সূচী-পত্র সেইগুলি আসমানওয়ালাদের নিকট বাতির মত চমকিতে থাকে। শায়খ আবদুল আজীজ দাব্বাগ (রহঃ) কাছাকাছি যুগের একজন উল্মী বুযুর্গ ছিলেন। কিন্তু কুরআনের আয়াত, হাদীসে কুদসী, হাদীসে নববী, জাল হাদীস এইসবগুলিকে তিনি ভিন্ন ভিন্ন করিয়া বলিয়া দিতে পারিতেন। তিনি বলিতেন যে--বর্ণনাকারীর জবান হইতে যখন শব্দ বাহির হয়, তখন এ শব্দসমূহকে নূরের দ্বারা বুঝিতে পারি_ইহা কাহার কালাম। কেননা আল্লাহর কালাম এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের নূর আলাদা। অন্যদের কালামে এই দুইপ্রকার নূর থাকে না। ‘তাযকেরাতুল-খলীল’ নামক হযরত মাওলানা খলীল আহমদ (রহঃ)এর জীবনীগ্রন্থে মাওলানা জাফর আহমদ ছাহেবের উদ্ধৃতি দিয়া লেখা হইয়াছে যে, হযরত মাওলানা খলীল আহমদ (রহঃ) যখন তাহার পঞ্চম বারের হজ্জে তওয়াফে-কুদূমের জন্য মসজিদে হারামে আসিলেন তখন আমি (মাওলানা জাফর আহমদ) হাজী ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহঃ)এর খলীফা ও কাশফওয়ালা মাওলানা মুহিববুদ্দীনের নিকট বসা ছিলাম। তিনি তখন দুরূদের কিতাব খুলিয়া অজীফা আদায় করিতেছিলেন। হঠাৎ তিনি আমাকে লক্ষ্য করিয়া বলিয়া উঠিলেন, এই সময় হরমে কে আসিয়াছেন যে হঠাৎ হরম নূরে ভরিয়া গেল? আমি কোন উত্তর দিলাম না। কিছুক্ষণ পর তওয়াফ শেষ করিয়া হযরত খলীল আহমদ ছাহেব (রহঃ) মাওলানার নিকট দিয়া যাইতেছিলেন। তখন মাওলানা দাঁড়াইয়া গেলেন এবং হাসিমুখে বলিলেন, তাই তো বলি হরমে আজ কাহার আগমন ঘটিল? বহু হাদীসে বিভিন্নভাবে যিকিরের মজলিসের ফযীলত বর্ণিত হইয়াছে। এক হাদীসে আছে, সর্বোত্তম ‘রিবাত’ হইল নামায ও যিকিরের পাহারা দেওয়াকে রিবাত বলে। ILE LUSS BLISS © FULLER LOGS ALIAS SG Ms ob IG KL if SUSI LLLELG ON KDB IOG LLY 3 MUG CLA LL LAG yo Lm 5s inl te www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।