সূচী-পত্র অপবাদ দেওয়া হইয়া থাকে এবং চতুর্দিক হইতে তাহাদিগকে ঠাট্টা-বিদ্রপ করা হইয়া থাকে। যত মনে চায় আজ তাহাদেরকে মন্দ বলিয়া লউক ; কাল যখন তাহাদিগকে এ সকল মিম্বর ও অট্টালিকার উপর দেখিবে তখন প্রকৃত অবস্থা জানিতে পারিবে যে, ছিড়া মাদুরের উপর বসিয়া তাহারা কত কি কামাই করিয়া নিয়া গিয়াছেন। আর বিদ্রপকারী ও গালমন্দকারীরা কি কামাই করিয়া নিয়া গিয়াছে। Ho Ya ESI SEAS CST B55 “যখন ধুলিবালি সরিয়া যাইবে তখন দেখিতে পাইবে, ঘোড়ার উপর সওয়ার ছিলে নাকি গাধার উপর” এই খানকাসমূহ যাহার উপর আজ চারিদিক হইতে গালমন্দ পড়িতেছে, আল্লাহ্ তায়ালার নিকট ইহার মূল্য কি? ইহা এ সকল হাদীস দ্বারা জানা যায় যাহাতে উহার ফযীলতসমূহ আলোচিত হইয়াছে। এক হাদীসে আছে, যে ঘরে আল্লাহ তায়ালার যিকির করা হয় উহা আসমানবাসীদের নিকট এমন চমকায় যেমন দুনিয়াবাসীদের নিকট নক্ষত্র (এক প্রকার বিশেষ নেয়ামত) নাযিল হয়। ফেরেশতারা তাহাদেরকে ঘিরিয়া লয়। আল্লাহর রহমত তাহাদেরকে ঢাকিয়া লয়। আর আল্লাহ জাল্লা জালালুহু আরশের উপর তাহাদের আলোচনা করেন। সাহাবী হযরত আবু রাষীন (রাষিঃ) বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমাকে দ্বীনের শক্তি বৃদ্ধিকারী বস্তু বলিয়া দিব কি? যাহা দ্বারা তুমি উভয় জাহানের ভালাই লাভ করিবে। উহা হইল যিকিরকারীদের মজলিস। উহাকে মজবুত করিয়া ধর। আর যখন তুমি একাকী হও তখন যত পার আল্লাহর যিকির করিতে থাক। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন-_যে সমস্ত ঘরে আল্লাহর যিকির করা হয়, আসমানবাসীগণ এ ঘরগুলিকে এইরূপ উজ্জ্বল দেখেন যেমন জমিনবাসীগণ তারকাসমূহকে উজ্জ্বল দেখে, যে সকল ঘরে আল্লাহর যিকির হয়, সেইগুলি এমন আলোকিত ও নূরানী হয় যে, নূরের কারণে তারকার মত চমকায়। আল্লাহ তায়ালা যাহাদেরকে নূর দেখিবার মত চোখ দান করেন তাঁহারা এই জগতেও উহার চমক দেখিয়া নেয়। আল্লাহর অনেক বান্দা এমন আছেন, যাহারা বুযুর্গদের চেহারার নূর, তাহাদের বাসস্থানের নূর স্বচক্ষে চমকিতে দেখিয়া থাকেন। বিখ্যাত বুযুর্গ হযরত ফুজায়েল ইবনে ইয়াজ (রহঃ) বলেন, যে সমস্ত ঘরে যিকির করা হয় পৃষ্ঠাঃ 360 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।