সূচী-পত্র যাইবে যে, পবিত্র শরীয়তের প্রত্যেকটি জিনিসের একটা শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ রহিয়াছে ; আল্লাহ তায়ালা শরীয়তের প্রত্যেকটি বিধানকে স্পষ্ট করিয়া দিয়াছেন। নামাযের ওয়াক্তসমূহ যেভাবে বন্টন করা হইয়াছে উহাতে এই দিকে ইঙ্গিত রহিয়াছে যে, দিবা-রাত্র চবিবশ ঘন্টার মধ্যে অর্ধেক সময় বান্দার হক। যাহাকে সে নিজের আরাম-আয়েশের জন্যও ব্যবহার করিতে পারে কিংবা জীবিকা অর্জনেও খরচ করিতে পারে। আর বাকী অর্ধেক আল্লাহর হক। এমতাবস্থায় আপনার উক্তি অনুযায়ী দ্বীন ও দুনিয়াকে যখন সমান পর্যায়ে রাখা হইয়াছে, তখন দিবা-রাত্রির অর্ধেক সময় দ্বীনের কাজে এবং বাকী অর্ধেক সময় দুনিয়ার কাজে খরচ হওয়া উচিত। নতুবা দুনিয়ার ব্যস্ততায় যদি অর্ধেকের বেশী সময় রুজি রোজগারে কিংবা আরাম-আয়েশে খরচ করা হয়, তবে এই কথা নিশ্চিত বুঝিতে হইবে যে, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়া হইয়াছে। অতএব, আপনার উক্তি অনুযায়ী ইনসাফের কথা ইহাই হয় যে, রাত্র--দিন চবিবশ ঘন্টার মধ্য হইতে বার ঘন্টা দ্বীনের জন্য খরচ করা হইবে ; তাহা হইলেই দ্বীন ও দুনিয়া উভয়েরই হক আদায় হইবে এবং এই কথা বলা যাইবে যে, ইসলামে দুনিয়া ও আখেরাত উভয়েরই তালীম দেওয়া হইয়াছে এবং ইসলামে বৈরাগ্য শিক্ষা দেওয়া হয় নাই। এইসব বিষয় এখানে উল্লেখ করা উদ্দেশ্য ছিল না ; বরং প্রশ্নের উত্তর প্রসঙ্গে আসিয়া গিয়াছে। এইজন্য সংক্ষেপে কেবল ইশারা করা হইল মাত্র। এই পরিচ্ছেদে তবলীগ সম্পর্কীয় কিছু হাদীস উল্লেখ করাই ছিল মূল উদ্দেশ্য। সেইসব হাদীস হইতে মাত্র সাতটি হাদীস উল্লেখ করাই যথেষ্ট মনে করিতেছি। কারণ, যাহারা আমল করিতে ইচ্ছুক তাহাদের জন্য সাতটি কেন একটি হাদীসই যথেষ্ট । আর যাহারা মানিবে না তাহাদের জন্য এই FO আয়াতের মর্ম যথেষ্টের উপর অতিরিক্ত। এ $1 lb ALLS 53484 (শীঘ্রই জালেমরা জানিতে পারিবে তাহাদের গস্তব্যস্থল কোথায় ৷”) পরিশেষে একটি জরুরী আরজ-_-বিভিন্ন হাদীসের দ্বারা বুঝা যায় যে, ‘ফেৎনার যুগে যখন কৃপণতা বৃদ্ধি পাইবে, মানুষ নিজ নিজ কুপ্রবৃত্তি ও নফসের অনুসরণ করিবে, দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিবে, প্রত্যেকে নিজের অভিমতকেই শুধু পছন্দ করিবে ; অন্য কাহারও কথা মোটেও শুনিবে না-তখন হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সংশোধনের চিন্তা ছাড়িয়া দিয়া নির্জন বাস অবলম্বন করার হুকুম দিয়াছেন!’ কিন্তু বুযুর্গ মাশায়েখগণের মতে এখনও সেই সময় আসে নাই। কাজেই যাহা কিছু করিবার এখনই সময় থাকিতে করিয়া: লওয়া উচিত। পৃষ্ঠাঃ 36 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।