দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র নির্জনতার ঘর, আমি কীট-পতঙ্গের ও জীব-জস্তর ঘর! যখন কোন কামেল মুমিনকে দাফন করা হয় তখন কবর তাহাকে বলে, তোমার আগমন মোবারক হউক, তুমি খুবই ভাল করিয়াছ যে, আসিয়া গিয়াছ। যত মানুষ আমার পিঠের উপর (অর্থাৎ জমিনের উপর) দিয়া চলিত তুমি তাহাদের মধ্যে আমার নিকট খুবই প্রিয় ছিলে। আজ যখন তুমি আমার সোপর্দ হইয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে। অতঃপর কবর এত প্রশস্ত হইয়া যায় যে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খুলিয়া যায়। উহাতে জান্নাতের একটি দরজা খুলিয়া যায় যাহা দ্বারা জান্নাতের হাওয়া ও খোশবূ আসিতে থাকে। আর যখন কাফের অথবা বদকার লোককে দাফন করা হয়, তখন কবর বলে, তোর আগমন অশুভ ও নামোবারক। কি প্রয়োজন ছিল তোর আসার। যত মানুষ আমার পিঠের উপর চলিত তাহাদের মধ্যে তুই আমার কাছে সবচাইতে অপছন্দনীয় ছিলি। আজ তোকে আমার কাছে সোপর্দ করা হইয়াছে। তুই আমার আচরণ দেখিতে পাইবি। এই কথা বলিয়া কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে, তাহার এক পৰ্ম্বের পাজরের হাড় অন্য পার্শ্বের পাঁজরের হাড়ের ভিতর এমনভাবে ঢুকিয়া যায় যেমন এক হাত অপর হাতের মধ্যে ঢুকাইলে দুই হাতের অঙ্গুলিগুলি পরস্পরের ভিতর ঢুকিয়া যায়। অতঃপর নব্বই অথবা নিরানব্বইটি অজগর সাপ তাহার উপর নিযুক্ত করিয়া দেওয়া হয়। যাহারা তাহাকে কেয়ামত পৰ্যন্ত দংশন করিতে থাকিবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ অজগরগুলির একটিও যদি জমিনের উপর ফুৎকার মারে তবে কেয়ামত পর্যন্ত জমিনের বুকে কোন ঘাস জন্মিবে না। অতঃপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এক হাদীসে আছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পার্শ্ব দিয়া যাইতেছিলেন। এরশাদ ফরমাইলেন, “এই দুইজনের আজাব হইতেছে। একজনের চোগলখোরীর কারণে আর অপরজ্জনের পেশাবের ব্যাপারে অসাবধানতার কারণে।” অর্থাৎ শরীরকে পেশাবের ছিটা হইতে বাঁচাইত না। আমাদের মধ্যে এমন বহু ভদ্রলোক আছে যাহারা এত্তেঞ্জা অর্থাৎ পেশাব হইতে পবিত্রতা হাসিলের বিষয়টিকে দোষণীয় মনে করে এবং ইহা লইয়া ঠাট্টা-বিদ্রপ করে। ওলামায়ে কেরাম পেশাব হইতে পবিত্রতা হাসিল না করাকে কবীরা গোনাহ বলিয়াছেন। ইবনে হজর মক্কী (রহঃ) বলেন, সহীহ হাদীসে আছে, বেশীর ভাগ কবরের আজাব পেশাব হইতে অপবিত্রতার কারণে হইয়া থাকে। UE NEKO ESE TNE Gy ng EEE BPE REIS HEE HEY পৃষ্ঠাঃ 357 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।