সূচী-পত্র যিকির হইতে বড় মানুষের আর কোন আমল কবর আজাব হইতে অধিক নাজাত দানকারী নাই। (দুররে মানসূর ? আহমদ) ফায়দা ? কবর আজাব যে কত কঠিন তাহা এঁ সমস্ত লোকই জানেন, যাহাদের সামনে কবরের আজাব সম্পর্কিত হাদীসগুলি রহিয়াছে। হযরত ওসমান (রাযিঃ) যখন কবরের পাশ দিয়া যাইতেন তখন তিনি এত কাঁদিতেন যে, তাহার দাড়ি মোবারক ভিজ্জিয়া যাইত। কেহ্ জিজ্ঞাসা করিল, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কবরের সামনে আসিলে যত কাঁদেন। হযরত ওসমান (রাযিঃ) বলিলেন, কবর আখেরাতের মঞ্জিলসমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি ইহা হইতে নাজাত পাইয়া যায় তাহার জন্য পরবর্তী সব মঞ্জিল সহজ হইয়া যায়। আর যে ব্যক্তি ইহা হইতে নাজাত পায় না তাহার জন্য পরবর্তী সব মঞ্জিল কঠিন হইতে থাকে। অতঃপর হযরত ওসমান (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ শুনাইলেন যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়টুছেন, আমি কবরের দৃশ্য হইতে বেশী ভয়াবহ আর কোন দৃশ্য দেখি নাই। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাযের পর কবরের আজাব হইতে পানাহ চাহিতেন। হযরত যায়েদ (রাযিঃ) বর্ণনা করেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমার এই আশংকা হয় যে, তোমরা মৃত ব্যক্তিদেরকে যাহাতে আল্লাহ তায়ালা তোমাদেরকে কবরের আজাব শুনাইয়া দেন। মানুষ ও জ্বিন জাতি ছাড়া অন্য সব প্রাণী কবরের আজাব শুনিতে পায়। এক হাদীসে আছে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে যাইতেছিলেন। হঠাৎ তাঁহার উটনী লাফাইতে লাগিল। কেহ জিজ্ঞাসা করিল, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর কি হইল? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, এক ব্যক্তির কবরে আজাব হইতেছে উহার আওয়াজ শুনিয়া লাফাইতে আরম্ভ করিয়াছে। একবার হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়া দেখিলেন, কিছুলোক খিলখিল করিয়া হাসিতেছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, তোমরা যদি মৃত্যুকে বেশী বেশী স্মরণ করিতে, তবে এই অবস্থা হইত না। এমন কোন দিন যায় না যেদিন কবর এই কথা ঘোষণা না করে যে, আমি অপরিচিতের ঘর, আমি পৃষ্ঠাঃ 356 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।