সূচী-পত্র ধরনের খুশী আসিল যে, আমি একটি নাজায়েয কাজকে খতম করিয়া দিয়াছি। তখন আমার মনে খটকা হইল যে, হয়ত আমার মনের খুশীর জন্য ইহা ভাঙ্গিতেছি। কাজেই একটিকে না ভাঙ্গিয়া ছাড়িয়া দিয়াছি। বাদশাহ বলিল, লোকটিকে ছাড়িয়া দাও, কেননা মানের কারণে) সে অপারগ ছিল। ইমাম গাযযালী (রহঃ) ‘এহয়াউল উলূম’ কিতাবে লিখিয়াছেন, বনী ইসরাঈল গোত্রে একজন আবেদ ছিল। সবসময় সে এবাদতে মশগুল থাকিত। একবার একদল লোক আসিয়া তাহাকে বলিল, এখানে কিছু লোক একটি গাছের পূজা করে। ইহা শুনিয়া সে অত্যন্ত রাগান্বিত হইল এবং কুড়াল কাঁধে লইয়া গাছটি কাটিবার জন্য রওয়ানা হইল। পথে শয়তান এক বৃদ্ধ লোকের বেশ ধরিয়া আবেদকে জিজ্ঞাসা করিল, তুমি কোথায় যাইতেছ? সে বলিল, অমুক গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, গাছের সাহিত তোমার কি সম্পর্ক ; তুমি নিজের এবাদতে মশগুল থাক। একটি বেহুদা কাজের জন্য তুমি নিজের এবাদত ছাড়িয়া দিয়াছ কেন? আবেদ বলিল, ইহাও একটি এবাদত। শয়তান বলিল, আমি তোমাকে কাটিতে দিব না। এইবার দুইজনের মধ্যে মোকাবেলা হইল। আবেদ শয়তানের বুকের উপর চড়িয়া বসিল। শয়তান অপারগ হইয়া অনুনয়-বিনয় করিয়া বলিতে লাগিল, আচ্ছা, একটি কথা শুন। আবেদ তাহাকে ছাড়িয়া দিল। শয়তান বলিল, গাছ কাটা আল্লাহ তায়ালা তোমার উপর ফরজ করেন নাই এবং ইহাতে তোমার কোন ক্ষতিও হইতেছে না। আর তুমি নিজেও উহার এবাদত করিতেছ না। আল্লাহ তায়ালার বহু নবী দিতেন। আবেদ বলিল, আমি ইহা অবশ্যই কাটিব। এই কথার উপর আবার দুইজনের মধ্যে মোকাবেলা হইল। আবেদ শয়তানের বুকের উপর চড়িয়া বসিল। শয়তান বলিল, আমি একটি মীমাংসার কথা বলিব কি? যাহা তোমার জন্য লাভজনক হইবে। আবেদ বলিল, হাঁ বল। শয়তান বলিল, তুমি একজন গরীব লোক, দুনিয়ার উপর বোঝা হইয়া আছ। তুমি স্বর্ণমুদ্রা দিব, যাহা প্রতিদিন তুমি শিয়রের কাছে পাইবে। ইহাতে তোমার প্রয়োজনও মিটিয়া যাইবে এবং আত্মীয়-স্বজন ও গরীবদেরও সাহায্য করিতে পারিবে। আরও অন্যান্য সওয়াবের কাজও করিতে পারিবে। আর গাছ কাটিলে মাত্র একটি সওয়াব পাইবে। আবার তাহাও বেকার। কেননা, এসব লোক এই গাছের পরিবর্তে আরেকটি গাছ লাগাইয়া লইবে। পৃষ্ঠাঃ 354 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।