সূচী-পত্র ব্যাপারে নিশ্চিন্ত হইয়া যাওয়া বড়ই স্পর্ধার ব্যাপার। হাঁ গোনাহকে নেকী দ্বারা বদলাইয়া দেওয়ার পিছনে যে কারণ রহিয়াছে তাহা হইল এখলাসের সহিত যিকিরের মজলিসে হাজির হওয়া। যাহা উপরে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে। তবে মনে রাখিতে হইবে, এই এখলাসও আল্লাহরই দান। একটি জরুরী কথা এই যে, জাহান্নাম হইতে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন প্রকার হাদীস বর্ণিত হইয়াছে। এইগুলি বাহ্যতঃ একটি অপরটির বিপরীত মনে হইলেও আসলে কোন অমিল নাই। কারণ, একদল বাহির হইলেও প্রত্যেক ব্যক্তি সম্পর্কে ‘সর্বশেষে বাহির হইয়াছে’ বলা যাইবে। আর যে শেষের নিকটবর্তী তাহাকেও শেষই বলা হইয়া থাকে। এমনিভাবে ইহার অর্থ_ বিশেষ বিশেষ দল যাহারা সর্বশেষে বাহির হইবে তাহাদের সর্বশেষ ব্যক্তিও হইতে পারে। উপরে বর্ণিত হাদীসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল এখলাস। আর এখলাসের এই শর্তটি এই কিতাবের অনেক হাদীসে পাওয়া যাইবে। আসলে আল্লাহ তায়ালার কাছে এখলাসেরই মূল্য। যে পরিমাণ এখলাস হইবে আমলও সেই পরিমাণে মূল্যবান হইবে। সূফিয়ায়ে কেরামের মতে এখলাসের হাকীকত হইল-_কথা ও কাজ এক রকম হওয়া! সামনে এক হাদীসে আসিতেছে, এখলাস উহাকে বলে যাহা গোনাহ হইতে বিরত রাখে। ‘বাহজাতুন-নুফুস’ কিতাবে আছে, এক অত্যাচারী বাদশাহের জন্য জাহাজ ভর্তি করিয়া শরাব আনা হইতেছিল। এক বুযুর্গ ব্যক্তি সেই জাহাজের নিকট দিয়া যাইতেছিলেন। তিনি শরাবের মটকাগুলি ভাঙ্গিয়া ফেলিলেন। কিন্তু একটি মটকা না ভাঙ্গিয়া ছাড়িয়া দিলেন। তাহাকে বাধা দেওয়ার মত সাহস কাহারও হয় নাই। কিন্তু সকলেই অবাক হইল যে, এই লোক কি করিয়া এমন অত্যাচারী বাদশার মোকাবেলা করার সাহস করিল! বাদশাহকে জানানো হইল। বাদশাও অবাক হইল যে, একজন সাধারণ. লোক এমন সাহস কিভাবে করিল! আবার সবগুলি মটকা ভাঙ্গিয়া একটিকে ছাড়িয়া দিল কেন? বাদশাহ তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা ইহার প্রবল ইচ্ছা সৃষ্টি হইয়াছে, তাই এইরূপ করিয়াছি। তোমার মনে যাহা চায় আমাকে শাস্তি দিতে পার। বাদশাহ জিজ্ঞাসা করিল, একটি মটকা কেন রাখিয়া দিলে? তিনি বলিলেন, প্রথমে আমি ইসলামী জেোশের কারণে ভাঙ্গিয়াছি। কিন্তু শেষ মটকাটি ভাঙ্গিবার সময় আমার মনে এক পৃষ্ঠাঃ 353 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।