দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কোন উপায় থাকিবে না। এমনকি গোনাহের পরিমাণ বেশী দেখিয়া সে মনে করিবে যে, আমি ধ্বংস হইয়া গিয়াছি। তখন আল্লাহ পাক এরশাদ করিবেন, আমি দুনিয়াতেও তোমার গোনাহ গোপন রাখিয়াছি আজও গোপন রাখিলাম এবং তোমাকে মাফ করিয়া দিলাম। অতঃপর এই ব্যক্তি এবং তাহার মত আরও অন্যান্য লোক যখন হিসাবের স্থান হইতে ফিরিয়া আসিবে তখন লোকেরা তাহাদেরকে দেখিয়া বলিবে, ইহারা আল্লাহর কত মোবারক বান্দা, কোন গোনাহই করে নাই। আসলে তাহারা তাহাদের গোনাহের কথা জানিতেই পারে নাই। এমনিভাবে আরেক প্রকারের লোক হইবে, তাহাদের ছোট বড় অনেক গোনাহ থাকিবে। আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইবেন, তাহাদের ছোট গোনাহগুলিকে নেকী দ্বারা বদলাইয়া দাও। এই কথা শুনিয়া তাহারা বলিবে, আয় আল্লাহ! আরও অনেক গোনাহ আছে যেগুলি এখানে উল্লেখ করা হয় নাই। এই ধরনের আরও অনেক প্রকার হিসাব-নিকাশের কথা ‘বাহজাতুন-নুফুস’ কিতাবে উল্লেখ করা হইয়াছে। . হাদীস শরীফে একটি ঘটনা বর্ণিত হইয়াছে। হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমি এওঁ ব্যক্তিকে চিনি যাহাকে সকলের শেষে জাহান্নাম হইতে বাহির কয়া হইবে এবং সকলের শেষে জান্নাতে প্রবেশ করানো'হইবে। এক ব্যক্তিকে ডাকা হইবে এবং ফেরেশতাদেরকে বলা হইবে, তাহার বড় বড় গোনাহ যেন এখন উল্লেখ করা না হয়; বরং ছোট গোনাহগুলিকে তাহার সামনে পেশ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। অতএব হিসাব শুরু হইয়া যাইবে _এক একটি গোনাহ সময় উল্লেখ করিয়া তাহার সামনে পেশ করা হইবে। সে উপায় না দেখিয়া এইগুলি স্বীকার করিতে থাকিবে। এমন সময় আল্লাহর পক্ষ হইতে এরশাদ হইবে, তাহার প্রতিটি গোনাহের বদলে এক একটি নেকী দান কর। তখন সে তাড়াতাড়ি বলিয়া উঠিবে, আয় আল্লাহ! এখনও অনেক গোনাহ বাকী রহিয়াছে যেগুলি উল্লেখ করা হয় নাই। এই ঘটনা বর্ণনা করিতে যাইয়া হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসিয়া উঠিলেন। উক্ত ঘটনায় প্রথমতঃ তাহাকে সর্বশেষে জাহানাম হইতে বাহির করা হইবে-ইহা কি সামান্য সাজা ! দ্বিতীয় কথা হইল যে, সেই সৌভাগ্যবান ব্যক্তি কে, যাহার গোনাহ নেকী দ্বারা বদলাইয়া দেওয়া হইবে ; তাহা তো আমরা জানি না। কাজেই আল্লাহ পাকের দরবারে আশাবাদী হইয়া তাহার দয়া ও মেহেরবানী কামনা করাই হইবে গোলামীর পরিচয়। আর এই পৃষ্ঠাঃ 352 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।