দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সংশোধনের যে কাজ করেন উহার অর্থ কি হইবে? উত্তর হইল, এছলাহ বা সংশৌধন দ্বারা অভ্যাস পরিবর্তন হয় না বরং: উহার সম্পর্ক পরিবর্তন হইয়া যায়। যেমন এক ব্যক্তির স্বভাবে রাগ আছে। এমন নয় যে, মাশায়েখগণের এছলাহের দ্বারা তাহার রাগ দূর হইয়া যাইবে, বরং পূর্বে রাগের সম্পর্ক যে সমস্ত জিনিসের সহিত ছিল যেমন অপাত্রে জুলুম করা, ংকার করা ইত্যাদি। এইগুলির বদলে আল্লাহর নাফরমানী ও তাহার আদেশ লংঘন ইত্যাদির দিকে পরিবর্তন হইয়া যায় হযরত ওমর (রাযিঃ) যিনি এক সময় মুসলমানদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে কোন ক্রটি করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোহবতের বরকতে তিনি কাফেরদের উপর অনুরূপভাবে ঝাঁপাইয়া পড়িতেন। অন্যান্য চরিত্র সংশোধনের ব্যাপারও ঠিক এইরকম। এই ব্যাখ্যা অনুযায়ী. আয়াতের অর্থ হইবে, আল্লাহ্‌ তায়ালা এই সমস্ত লোকদের চরিত্রের সম্পর্ক গোনাহের বদলে নেকীর সহিত করিয়া দেন। চার, উক্ত আয়াতের ব্যাখ্যা হইল, আল্লাহ তায়ালা. তাহাদেরকে গোনাহ হইতে তওবা করার তওফীক দান করেন। যে কারণে পুরাতন গোনাহগুলি স্মরণ করিয়া লজ্জিত হয় ও তওবা করে। আর তওবা যেহেতু একটি এবাদত, কাজেই প্রতিটি গোনাহের বদলে এক একটি তওবার জন্য নেকী লাভ হইয়া যায়। পাঁচ: উক্ত আয়াতের একটি ব্যাখ্যা হইল, যদি মেহেরবান আল্লাহ তায়ালার নিকট কাহারও কোন কাজ পছন্দ হয় এবং নিজ দয়ায় তিনি তাহাকে গোনাহের সমান নেকী দান করেন তবে কাহার কি বলার আছে। তিনি মালিক, বাদশাহ, সর্বশক্তিমান। তাঁহার রহমতের কোন সীমা নাই। তাঁহার মাগফিরাতের দরজা কে বন্ধ করিতে পারে। কে তাঁহার দানের ব্যাপারে বাধা দিতে পারে। তিনি যাহা কিছু দেন আপন মালিকানা হইতে দেন। আপন কুদরতের প্রকাশও তিনি ঘটাইবেন। অসাধারণ ক্ষমা ও মাগফেরাতও তিনি সেইদিন দেখাইবেন। হাশরের দৃশ্য ও হিসাব-নিকাশের বিভিন্ন তরীকা বহু হাদীসে বর্ণিত হইয়াছে। ‘বাহ্‌জাতুন-নুফুস’ কিতাবে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে লেখা হইয়াছে যে, হিসাব কয়েক প্রকারে লওয়া হইবে £$-_- একটি এই যে, অত্যস্ত গোপনে পর্দার আড়ালে বান্দার হিসাব লওয়া হইবে। তাহার গোনাহসমূহ একটি একটি করিয়া পেশ করা হইবে এবং তাহাকে জিজ্ঞাসা করা হইবে, অমুক সময় তুমি অমুক কাজ কর নাই? তখন স্বীকার না করিয়া তাহার পৃষ্ঠাঃ 351 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।