সূচী-পত্র পথ দেখাইয়া দাও। নাজায়েয কিছু সামনে আসিলে চক্ষু বন্ধ করিয়া লও (কিংবা নজর নীচু করিয়া লও যাহাতে উহার উপর দৃষ্টি না পড়িয়া যায়)। হযরত আলী (রাযিঃ) বলেন, যে ব্যক্তি ইহা চায় যে, তাহার সওয়াব অনেক বড় পাল্লায় ওজন করা হউক (অর্থাৎ, তাহার সওয়াব বেশী হউক), কারণ সওয়াব বেশী হইলেই বড় পাল্লায় ওজন করার প্রয়োজন হইবে নতুবা সাধারণ হইলে তো পাল্লার এক কোণাই যথেষ্ট হইবে। সে যেন মজলিসের শেষে এই দোয়া পড়ে $ BRL PI LIN ISHII LG Bh SS BI ICL উপরে উল্লেখিত হাদীসে গোনাহসমূহকে নেকী দ্বারা বদলাইয়া দেওয়ার সুসংবাদও রহিয়াছে। কুরআন পাকেও সূরায়ে ফুরকানের শেষে মুমিনদের গুণাবলী বর্ণনা করার পর এরশাদ হইয়াছে ৪ 0 C25 WG bn GES CL POI Bed ILS Lt অর্থাৎ, ইহারাই এ সমস্ত লোক যাহাদের গোনাহকে আল্লাহ তায়ালা নেকী দ্বারা বদলাইয়া দেন। আর আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াবান। সূরা ফোরকান, আয়াত ৪ ৭০) এই আয়াত সম্পর্কে মুফাসসিরগণের বিভিন্ন উক্তি রহিয়াছে £ , এক. গোনাহ মাফ করিয়া দেওয়া হইবে এবং নেকী থাকিয়া যাইবে। আর ইহাও এক রকম পরিবর্তন কেননা, কোন গোনাহ বাকী রহিল না। দুই, এই সমস্ত লোক আল্লাহ তায়ালার পক্ষ হইতে বদ আমলের পরিবর্তে নেক আমলের তওফীক পাইবে। যেমন বলা হয় গরমের পরিবের্তে শীত আসিয়া গেল। তিন. তাহাদের খারাপ অভ্যাসগুলি ভাল অভ্যাসে পরিণত হইয়া যায়। অর্থাৎ মানুষের অভ্যাস স্বভাবগত হইয়া থাকে যাহা কখনও পরিবর্তন হয় না। এইজন্যই প্রবাদ আছে, ‘পাহাড় স্থানান্তরিত হয় কিন্তু স্বভাব বদলায় না।’ এই প্রবাদও একটি হাদীস হইতে গ্রহণ করা হইয়াছে, যাহাতে বলা হইয়াছে -তোমরা যদি শুনিতে পাও যে, পাহাড় নিজের জায়গা হইতে সরিয়া অন্যত্র চলিয়া গিয়াছে তবে ইহা বিশ্বাস করিতে পার ; কিন্ত যদি শুনিতে পাও যে, কাহারও স্বভাব বদলাইয়া গিয়াছে তবে উহা বিশ্বাস করিও না। হাদীসের অর্থ এই হইল যে, স্বভাব বদলাইয়া যাওয়া পাহাড় স্থানান্তরিত হওয়ার চাইতেও কঠিন। কিন্তু এখানে প্রশ্ন থাকিয়া যায় যে, সুফিয়ায়ে কেরাম ও মাশায়েখগণ মানুষের অভ্যাস পৃষ্ঠাঃ 350 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।