দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র পরহেজগারদের জন্য আখেরাতই উত্তম। (সূরা আনআম, আয়াত £ ৩২) (৭) যাহারা নিজেদের দ্বীনকে খেলা ও তামাশার বস্তু বানাইয়াছে, তাহাদেরকে আপনি ত্যাগ করুন। বস্তুতঃ দুনিয়ার জীবন তাহাদিগকে ধোকায় ফেলিয়া রাখিয়াছে। (সুরা আনআম , আয়াত ৪ ৭০) (৮) তোমরা দুনিয়ার মাল-মাত্তা চাও আর আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন আখেরাত । (সুরা আনফাল, আয়াত ৪ ৬৭) (৯) তোমরা কি আখেরাতকে বাদ দিয়া দুনিয়ার জীবন লইয়া সস্তষ্ট আছ? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ। | (সূরা তওবা, আয়াত £ ৩৮) (১০) যাহারা দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য কামনা করে আমি এখানেই তাহাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করিয়া দেই এবং তাহাদের জন্য কিছুই কম করা হয় না। আখেরাতে তাহাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই আর এখানে তাহারা যাহা কিছু আমল করিয়াছে সবকিছুই ধুলিসাৎ হইয়া যাইবে। (সূরা হুদ , আয়াত ৪ ১৫) (১১) তাহারা দুনিয়ার ধন-সম্পদ লইয়া আনন্দে মাতিয়াছে ; অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগী অতি তুচ্ছ (সূরা রাদ, আয়াতঃ ২৬) (১২) তাহাদের উপর আল্লাহ অভিশাপ এবং তাহাদের জন্য রহিয়াছে বিরাট আজাব। কেননা, তাহারা আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে পছন্দ করিয়াছে। (সূরা নাহল, আয়াত ৪ ১০৬, ১০৭) উপরোক্ত আয়াতগুলি ছাড়াও আরও অনেক আয়াত এমন রহিয়াছে যেগুলির মধ্যে দুনিয়া ও আখেরাতকে পরস্পর তুলমা করা হইয়াছে। এখানে সমস্ত আয়াত পেশ করা উদ্দেশ্য নয় এবং প্রয়োজনও নাই। কেবল নমুনাস্বরূপ মাত্র কয়েকটি আয়াত সংক্ষিপ্ত আকারে লিখিয়া দেওয়া হইল। এ সম্পর্কীয় কুরআনের সমস্ত আয়াতের মূল উদ্দেশ্য হইল, আখেরাতের মোকাবেলায় যে সমস্ত লোক দুনিয়াকে প্রাধান্য দেয়. তাহারা চরম পর্যায়ের ধ্বংসের মধ্যে রহিয়াছে। যদি দুনিয়া ও আখেরাত উভয়টিকে আপনি সামলাইতে না পারেন, তবে তো শুধু আখেরাতই প্রাধান্য পাওয়ার উপযুক্ত। দুনিয়ার জীবনে মানুষ পার্থিব প্রয়োজন ও জরুরতের খুবই মুখাপেক্ষী--এই কথা আমি অস্বীকার করি না। কিন্তু শুধু এই কারণে যে, মানুষের পায়খানায় যাওয়া খুবই জরুরী ইহা ছাড়া উপায় নাই ; সেইজন্য দিনভর সেখানে বসিয়া থাকিবে ইহা কোন সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি মানিয়া লইবে না। আল্লাহ তায়ালার হেকমতের প্রতি গভীর দৃষ্টি করিলে এই কথা বুঝা TEE ———— —— — ——— = পৃষ্ঠাঃ 35 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।