দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র জিবরাঈল (আঃ) জাহান্নামের আজাব, দুঃখ-কষ্ট ও দুর্গন্ধময় জিনিস দেখিয়া আসিয়া বলিলেন, আয় আল্লাহ! আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি জাহান্নামের অবস্থা জানিতে পারিবে, সে কখনও উহার কাছেও যাইবে না। অতঃপর আল্লাহ তায়ালা জাহান্নামকে দুনিয়ার মোহ ও বিভিন্ন খাহেশের বস্তু দ্বারা ঢাকিয়া দিলেন। যেমন, আল্লাহর নাফরমানী, জেনা, শরাব, জুলুম ইত্যাদি পাপকার্যের পর্দা উহার উপর ফেলিয়া দিলেন। অতঃপর আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল (আঃ)কে বলিলেন, এইবার দেখিয়া আস। হযরত জিবরাঈল (আঃ) দেখিয়া আসিয়া আরজ করিলেন, আয় আল্লাহ! এখন তো আমার আশংকা হইতেছে যে, কেহই জাহান্নাম হইতে বাঁচিতে পারিবে না। এই কারণেই কোন বান্দা যখন আল্লাহর 'হুকুম মানিয়া চলে এবং গোনাহ হইতে বাঁচিয়া থাকে তখন সে যে পরিবেশে থাকিয়া এইরূপ চলিতেছে সেই পরিবেশ হিসাবে তাহার কদর হয়। আর এই কারণেই আল্লাহ তায়ালা তাহার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়া থাকেন। উক্ত হাদীসে যে সকল ফেরেশতাদের কথা বলা হইয়াছে তাহারা বিশেষভাবে এই কাজের জন্যই নিযুক্ত। অর্থাৎ, যেখানে আল্লাহর যিকিরের মজলিস হয়, আল্লাহর যিকির করা হয় সেখানে তাহারা জমা হয় এবং যিকির শুনিয়া থাকে। যেমন এক হাদীসে এরশাদ হইয়াছে, ফেরেশতাদের একটি জামাত বিক্ষিপ্তভাবে ঘুরাফেরা করিতে থাকে, যেখানেই তাহারা যিকিরের আওয়াজ শুনিতে পায় অন্যান্য সঙ্গীদেরকে ডাকিয়া বলে, আস, এখানে আস, তোমরা যে জিনিস তালাশ করিতেছ তাহা এখানে রহিয়াছে। তখন তাহারা একজনের উপর আরেকজন জমা হইতে থাকে। এইভাবে তাহাদের হাল্‌কা বা ঘেরাও আসমান পর্যন্ত পৌছিয়া যায়। ইহার বিস্তারিত বর্ণনা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে ১৪নং হাদীসে আসিতেছে। DAPLDIUSLS HIIGH BLS © Ltr CAO ESS HALSALL IS Hiei Rta HEC bs GL J Bee rei FE CE U6 ai Crdrictietls 6 Stead HEK LAs pin পৃষ্ঠাঃ 346 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।