সূচী-পত্র কুরআন’ কিতাবের চল্লিশ হাদীস অধ্যায়ে সংক্ষেপে তাহা উল্লেখ করা হইয়াছে। ইমাম নবভী (রহঃ) বলেন, ‘ছাকীনা’ এমন জিনিস যাহার মধ্যে শান্তি, রহমত ইত্যাদি সবকিছু রহিয়াছে এবং তাহা ফেরেশতাদের সহিত নাযিল হয়। গর্বের সহিত করিয়া থাকেন__ইহার একটি কারণ হইল, আদম (আঃ)কে ফেতনা-ফাসাদ করিবে। বিস্তারিত আলোচনা প্রথম হাদীসের ব্যাখ্যায় করা হইয়াছে। দ্বিতীয় কারণ হইল, ফেরেশতারা যদিও পুরাপুরিভাবে আল্লাহ তায়ালাকে মানিয়া চলে, তাহার এবাদত-বন্দেগীর মধ্যে মশগুল থাকে তবু ইহা বাস্তব যে, তাহাদেরকে গোনাহ করার ক্ষমতাই দেওয়া হয় নাই। মানুষের মধ্যে আল্লাহ তায়ালা এবাদত করা বা গোনাহে লিপ্ত হওয়া এই দুই প্রকারেরই ক্ষমতা দিয়া রাখিয়াছেন। তদুপরি গাফলতি ও নাফরমানীর বিভিন্ন উপকরণ তাহাকে ঘিরিয়া রাখিয়াছে, মনের কামনা-বাসনা ও প্রবৃত্তির চাহিদা তাহার মধ্যে রহিয়াছে। কাজেই এই সমস্ত বিপরীত অবস্থা সত্ত্বেও মানুষের এবাদত ও আনুগত্য এবং গোনাহ হইতে বাঁচিয়া চলা খুবই প্রশংসনীয় ও কদর পাওয়ার উপযুক্ত। হাদীসে আছে, যখন আল্লাহ তায়ালা জান্নাত তৈরী করার পর হযরত জিবরাঈল (আঃ)কে এরশাদ ফরমাইলেন, যাও, জান্নাত দেখিয়া আস। তিনি ‘জান্নাত দেখিয়া আসিয়া বলিলেন, আয় আল্লাহ! আপনার ইজ্জতের কসম, এই জান্নাতের খবর যে-ই পাইবে সে ইহাতে প্রবেশ করিবেই। অর্থাৎ, জান্নাতের মধ্যে যেসমস্ত নেয়ামত, আরাম-আয়েশ ও আনন্দ উপভোগের আসবাব রাখা হইয়াছে, উহা শুনিবার ও একীন করিবার পর এমন কে আছে যে উহাতে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করিবে না। অতঃপর আল্লাহ তায়ালা জান্নাতকে বিভিন্ন কষ্ট দ্বারা ঢাকিয়া দিলেন। যেমন, নামায, রোযা, হজ্জ, জিহাদ ইত্যাদি আমল উহার উপর সওয়ার করাইয়া দিলেন ; অর্থাৎ এই সমস্ত আমল সঠিকভাবে পালন কর, তাহা হইলেই জান্নাতে যাইতে পারিবে। অতঃপর হযরত জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইলেন, যাও, এইবার দেখিয়া আস। হযরত জিবরাঈল (আঃ) দেখিয়া আসিয়া বলিলেন, আয় আল্লাহ ! এখন তো আমার ভয় হইতেছে যে, কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। এমনিভাবে, আল্লাহ তায়ালা জাহান্নাম তৈরী করার পর হযরত জিবরাঈল (আঃ)কে উহা দেখিয়া আসার জন্য বলিলেন। হযরত EEA hs HN Non SE PRESSE El Fr Tv EEL AONE ERATE ET I ৩৪৭ পৃষ্ঠাঃ 345 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।