দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (৭) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফর্মাইয়াছেন, আফসোস বা আক্ষেপ হইবে না; শুধুমাত্র এ সময়টুকুর জন্য আফসোস হইবে যাহা দুনিয়াতে আল্লাহর যিকির ছাড়া কাটিয়াছে। (দুররে মানসূর £ তাবারানী, বায়হাকী) ফায়দা ৪ জান্নাতে প্রবেশ করার পর যখন এই দৃশ্য সামনে আসিবে যে, একবার মাত্র আল্লাহর নাম লওয়ার কারণে কি পরিমাণ নেকী দেওয়া হইতেছে ; কত পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যাইতেছে, তখন নিজের কামাইয়ের এত লোকসান দেখিয়া যে পরিমাণ আফসোস হইবে উহা সহজেই অনুমেয়। এমন সৌভাগ্যবান বান্দাও আছে, যাহাদের কাছে আল্লাহর যিকির ছাড়া দুনিয়াটাই ভাল লাগে না। হাফেজ ইবনে হজর (রহঃ) ‘মোনাবেবহাত’ কিতাবে লিখিয়াছেন, ইয়াহ্‌ইয়া ইবনে মু‘আয রাধী (রহঃ) এইভাবে মোনাজাত করিতেন ৪ LHS I I LIAL Ls LI 81. অর্থাৎ, আয় আল্লাহ! তোমার সহিত মোনাজাত ছাড়া রাত্র ভাল লাগে না, তোমার এবাদত ছাড়া দিন ভাল লাগে না, তোমার যিকির ছাড়া দুনিয়া ভাল লাগে না, তোমার ক্ষমা ছাড়া আখেরাত ভাল লাগিবে না, তোমার দীদার ছাড়া জান্নাত ভাল লাগিবে না। হযরত ছিররী ছাকতী (রহঃ) বলেন, আমি হযরত জুরজানী (রহঃ)কে ছাতু খাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি এইভাবে শুকনা ছাতু খাইতেছেন! তিনি বলিলেন, রুটি চিবাইয়া খাওয়া এবং এইভাবে ছাতু খাওয়ার মধ্যে আমি হিসাব করিয়া দেখিয়াছি, রুটি চিবাইয়া খাইতে যে পরিমাণ অতিরিক্ত সময় খরচ হয় উহাতে একজন মানুষ সত্তরবার সুবহানাল্লাহ পড়িতে পারে। এইজন্য আমি চল্লিশ বৎসর যাবৎ রুটি খাওয়া ছাড়িয়া দিয়াছি। এইভাবে শুধু ছাতুর উপরই জীবন কাটাইতেছি। মনসূর ইবনে মোতামির (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে, চল্লিশ বৎসর যাবত এশার পর তিনি কাহারও সহিত কথা বলেন নাই। রবী’ ইবনে হায়ছাম (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে, বিশ বৎসর যাবৎ তিনি যে কথা বলিতেন উহা একটি কাগজে লিখিয়া লইতেন এবং রাত্রে তিনি নিজের দিলের সহিত হিসাব করিতেন কয়টি কথা দরকারী ছিল আর কয়টি বেদরকারী। পৃষ্ঠাঃ 342 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।