দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র জান্নাতের উচ্চস্তরে পৌছাইয়া দেন। (দুররে মানসূর £ ইবনে হিব্বান) ফায়দা $ দুনিয়াতে কষ্টভোগ করা, দুঃখ-যাতনা সহ্য করা আখেরাতে উচ্চ মর্যাদা লাভের কারণ হয়। দুনিয়াতে দ্বীনি কাজে যতই কষ্ট সহ্য করিবে ততই উচ্চ মর্যাদাসমূহের হকদার হইবে। কিন্তু আল্লাহ পাকের মোবারক যিকিরের বরকত এই যে, আরামের সহিত নরম বিছানায় বসিয়াও যদি কেহ যিকির করে তবুও আখেরাতে এই যিকির তাহার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যদি তোমরা সব সময় যিকিরের মধ্যে মশগুল থাক তবে ফেরেশতাগণ তোমাদের বিছানার উপর ও পথের মধ্যে তোমাদের. সহিত মোছাফাহা করিতে শুরু করিবে। এক হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে, মুফার্রিদ লোকেরা অনেক বেশী আগে বাড়িয়া গিয়াছে। সাহাবায়ে কেরাম (রাষিঃ) ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যাহারা পাগলপারার ন্যায় আল্লাহর যিকিরে মশগুল হয়। এই হাদীসের কারণে সূফীগণ লিখিয়াছেন, বাদশাহ ও আমীরগণকে আল্লাহর যিকির হইতে বিরত রাখা উচিত নয়। কেননা, তাহারা উহার কারণে উচ্চ মর্যাদা লাভ করিতে পারে। হযরত আবূ দারদা (রাযিঃ) বলেন, তুমি তোমার সুখের সময়গুলিতে আল্লাহ তায়ালার যিকির কর, তোমার দুঃখের সময়গুলিতে কাজে আসিবে। হযরত সালমান ফারসী (রাযিঃ) বলেন, বান্দা যখন তাহার সুখ, আনন্দ ও প্রাচুর্যের সময় আল্লাহ তায়ালার যিকির করে অতঃপর সে কোন কষ্ট ও মুসীবতে পড়ে, তখন ফেরেশতারা বলেন_ইহা কোন দুর্বল বান্দার পরিচিত আওয়াজ। অতঃপর আল্লাহর দরবারে তাহার জন্য সুপারিশ করে। আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহর যিকির করে না অতঃপর কোন কষ্ট ও মুসীবতে পড়িয়া আল্লাহকে স্মরণ করে, তখন ফেরেশতারা বলে--ইহা কেমন অপরিচিত আওয়াজ ! হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, জান্নাতের আটটি দরজা আছে ; তন্মধ্যে একটি দরজা শুধু যিকিরকারীদের জন্য রহিয়াছে। এক হাদীসে আছে, যে ব্যক্তি বেশী বেশী আল্লাহর যিকির করে সে মোনাফেকী হইতে মুক্ত। আরেক হাদীসে আছে, আল্লাহ তায়ালা তাহাকে মহব্বত করেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর হইতে ফিরিয়া আসিতেছিলেন। এক জায়গায় পৌঁছিয়া তিনি বলিলেন, অগ্রগামী লোকেরা কোথায়? সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, কতিপয় পৃষ্ঠাঃ 338 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।