দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র নতুবা সাময়িক প্রয়োজন অনুসারে সদকা জিহাদ ইত্যাদি আমলও সর্বোত্তম হইয়া যায়। এই কারণেই কোন কোন হাদীসে এই সমস্ত আমলকেও সর্বোত্তম বলা হইয়াছে। কেননা, এই সমস্ত আমলের প্রয়োজনীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম। এক হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, প্রত্যেক জিনিসকে পরিষ্কার করিবার এবং উহার ময়লা দূর করিবার বস্তু আছে (যেমন, কাপড় ও শরীরের জন্য সাবান, লোহার জন্য আগুনের ভাঁট ইত্যাদি)। আর অস্তরসমূহের ময়লা দূরকারী হইল আল্লাহ তায়ালার যিকির। আল্লাহ তায়ালার যিকির অপেক্ষা বড় আর কোন জিনিস আল্লাহর আজাব হইতে রক্ষাকারী নাই। এই হাদীসে যিকিরকে যেহেতু দিলের সাফাই বা পরিষ্কারের কারণ বলা হইয়াছে, ইহা দ্বারাও আল্লাহর যিকির সর্বাপেক্ষা উত্তম হওয়া প্রমাণিত হয়। এইজন্য প্রত্যেক এবাদত তখনই এবাদত বলিয়া গণ্য হইবে যখন উহা এখলাসের সহিত হইবে। আর এখলাস নির্ভর করে দিল পরিষ্কার হওয়ার উপর। এই কারণেই কোন কোন সূফী বলিয়াছেন, উক্ত হাদীসে যে যিকিরের কথা বলা হইয়াছে উহা দ্বারা ‘যিক্রে কালবী’ অর্থাৎ দিলের যিকির উদ্দেশ্য। জবানের যিকির উদ্দেশ্য নয়। আর দিলের যিকির এ যিকিরকে বলা হয় যাহা দ্বারা দিল সব সময়ের জন্য আল্লাহর সহিত জুড়িয়া যায়। আর নিঃসন্দেহে এই অবস্থাটি সমস্ত এবাদত হইতে উত্তম। যখন কাহারও ইহা হাসিল হয়, তখন তাহার কোন এবাদত ছুটিতেই পারে না। কেননা, শরীরের বাহির ও ভিতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ দিলের অনুগত। দিল যে জিনিসের সহিত জুড়িয়া যায় সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গও উহার সহিত জুড়িয়া যায়। আল্লাহর আশেকগণের অবস্থা কাহারও অজানা নহে। আরও অনেক হাদীসে যিকির সর্বোত্তম আমল বলিয়া বর্ণিত হইয়াছে। হযরত সালমান ফারসী (রাযিঃ)কে জিজ্ঞাসা করা হইল, সর্বশ্রেষ্ঠ আমল কোন্টি? তিনি বলিলেন, তুমি কি কুরআন শরীফ পড় নাই? কুরআন পাকে আছে, $1 40)৷ $307 আল্লাহর যিকির হইতে শ্রেষ্ঠ কোন জিনিস নাই। হযরত সালমান (রাযিঃ) যে আয়াতের কথা বলিয়াছেন উহা ২১তম পারার প্রথম আয়াত। ‘মাজালিসুল আব্রার’ কিতাবের লেখক বলেন, এই হাদীসে আল্লাহর যিকিরকে দান-খয়রাত, জিহাদ ও অন্যান্য এবাদত হইতে এইজন্য উত্তম বলা হইয়াছে যে, a Ee HEARN পৃষ্ঠাঃ 336 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।