দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র জিজ্ঞাসা করিয়াছিলেন। ‘শরীয়তের হুকুম-আহকাম অনেক’ হওয়ার অর্থ হইল-_শরীয়তের প্রত্যেক হুকুমের উপর আমল করা তো জরুরী ; কিন্ত প্রত্যেক বিষয়ে পূর্ণতা হাসিল করা এবং সবগুলির মধ্যে সর্বদা মগ্ন থাকা কঠিন। কাজেই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলিয়া দিন যাহাকে মজবুতভাবে আঁকড়াইয়া ধরিয়া রাখিতে পারি এবং চলাফেরা, উঠাবসা সর্ব অবস্থায় আমি উহার উপর আমল করিতে পারি। অন্য হাদীসে এরশাদ হইয়াছে, চারটি জিনিস এমন আছে, যে ব্যক্তি এইগুলিকে হাসিল করিতে পারিবে সে দ্বীন ও দুনিয়ার যাবতীয় ভালাই ও কল্যাণ হাসিল করিতে পারিবে। এক, এমন জিহ্বা যাহা সর্বদা আল্লাহর যিকিরে মশগুল থাকে। দুই, এমন দিল যাহা সর্বদা আল্লাহর শোকরে মশগুল থাকে। তিন, এমন শরীর যাহা কষ্ট সহ্য করিতে পারে। চার, এমন স্ত্রী যে নিজের ইজ্জত্রের হেফাজত করে এবং স্বামীর সম্পদে খিয়ানত না করে। নিজের ইজ্জতের হেফাজত করার অর্থ হইল, কোন বেহায়াপনা ও অপকর্মে লিপ্ত হয় না। জিহবাকে যিকির দ্বারা তরতাজা রাখার অর্থ অধিকাংশ ওলামায়ে কেরাম বেশী বেশী যিকির করা লিখিয়াছেন। প্রচলিত ভাষার মধ্যেও এই ধরনের ব্যবহার পাওয়া যায়। যেমন কেহ কাহারও বেশী প্রশংসা করিলে বলা হয়, অমুকের প্রশংসায় সে পঞ্চমুখ। কিন্ত অধমের খেয়ালে ইহার আরেকটি ব্যাখ্যা হইতে পারে। উহা এই যে, যাহার প্রতি এশ্্‌ক ও মহব্বত হয় তাহার নাম লইলে মুখে একপ্রকার মজা অনুভব হয়। যে ব্যক্তি মহববত-জগতের কিছুটাও সংস্পর্শ পাইয়াছে সে ইহা বুঝিতে পারে। এই হিসাবে অর্থ হইল, আল্লাহর নাম এমনভাবে স্বাদ করিয়া লও যেন মজা আসিয়া পড়ে। আমি আমার অনেক বুযুর্গকে বহুবার দেখিয়াছি, আওয়াজ যে পাশে বসা লোকও তাহা অনুভব করিতে পারিত। মুখ পানিতে এরূপ ভরিয়া যাইত, যাহা সকলেই বুঝিতে পারিত। কিন্তু এই অবস্থা তখনই হইতে পারে যখন অন্তরে মহববতের স্বাদ থাকে এবং জবান বেশী বেশী যিকিরে অভ্যস্ত হইয়া যায়। এক হাদীসে আসিয়াছে, আল্লাহর সহিত সহিত বিদ্বেষের আলামত হইল তাঁহার যিকিরের সহিত বিদ্বেষ রাখা। হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, যাহাদের জিহ্বা আল্লাহর যিকির দ্বারা তাজা থাকে তাহারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিবে। পৃষ্ঠাঃ 334 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।