দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র তবে এই কথাও বুঝিয়া লওয়া জরুরী যে, আল্লাহ তায়ালার সহিত ভাল ধারণা এক জিনিস আর ধোকায় পড়া অন্য জিনিস। কুরআন পাকে এই বিষয়ে বিভিন্নভাবে সতর্ক করা হইয়াছে। যেমন এরশাদ হইয়াছে ৪ OES UES 235 9; “ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে।” (সূরা ফাতির, আয়াত ৪ ৫) অর্থাৎ শয়তান যেন এই কথা না বুঝায় যে, গোনাহ করিতে থাক ; আল্লাহ গাফুরুর রাহীম তিনি মাফ করিয়া দিবেন। অন্য আয়াতে এরশাদ হইয়াছে $ er BIg 124% Aad LAR SEI sx) is ig | “সে কি গায়েবের কথা জানিতে পারিয়াছে, নাকি আল্লাহর সহিত তাহার কোন চুক্তি হইয়া গিয়াছে? এইরূপ কখনও নয়।” (সূরা মারয়াম, আয়াত £ ৭৮, ৭৯) হাদীসে বর্ণিত দ্বিতীয় বিষয় হইল, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাহার সঙ্গে থাকি। অন্য হাদীসে আছে, বান্দা যখন আমাকে স্মরণ করে, তাহার ঠোট যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করিতে থাকে ততক্ষণ আমি তাহার সঙ্গে থাকি। অর্থাৎ আমার খাছ নজর ও তাওয়াজ্জুহ তাহার উপর থাকে এবং আমার বিশেষ রহমত তাহার উপর নাযিল হইতে থাকে। হাদীসে বর্ণিত তৃতীয় বিষয় হইল--‘আমি ফেরেশতাদের মাহফিলে আলোচনা করি অর্থাৎ আল্লাহ তায়ালা গর্ব করিয়া তাহাদের আলোচনা করিয়া থাকেন। প্রথমতঃ এই কারণে যে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আল্লাহকে মানা এবং না মানা উভয় প্রকার শক্তিই রাখা হইয়াছে। (যেমন ৮ নম্বর হাদীসে উহার বর্ণনা আসিতেছে।) এমতাবস্থায় মানুষের জন্য দ্বিতীয় কারণ হইল, সৃষ্টির শুরুতে ফেরেশতারা আরজ করিয়াছিল, (হে পরোয়ারদেগার !) “আপনি এমন মখলূক পয়দা করিবেন যাহারা দুনিয়াতে ফেতনা-ফাসাদ ও খুন-খারাবী করিবে।” মূলতঃ ইহার কারণও মানুষের মধ্যে সেই সৃষ্টিগত ‘না মানা’র শক্তি বিদ্যমান থাকা। পক্ষান্তরে ফেরেশতাদের ময্ন্যে মানা না মানার এই দুই শক্তির কোনটাই নাই। এইজন্যই তাহারা আরজ করিয়াছিল, আপনার তসবীহ তাহলীল তো আমরাই করিতেছি। গর্বের তৃতীয় কারণ হইল, মানুষের এবাদত ও এতায়াত বা মানার গুণ ফেরেশতাদের এবাদত-এতায়াত হইতে এইজন্য শ্রেষ্ঠ যে, মানুষ না দেখিয়া আল্লাহর এবাদত করে। আর ফেরেশতারা পৃষ্ঠাঃ 331 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।