দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র উপর ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হইয়াছে। অপরূপক্ষে ফাসেক ব্যক্তি গোনাহকে এইরাপ মনে করে, যেন' তাহার উপর একটি মাছি বসিল আর সে উহাকে উড়াইয়া দিল। অর্থাৎ গোনাহের ব্যাপারে সে সম্পূর্ণ উদাসীন। মূলকথা, গোনাহকে গোনাহ মনে করিয়া সেই অনুযায়ী ভয় করা উচিত এবং আল্লাহর দয়া ও রহমত অনুযায়ী আশাও করা উচিত। হযরত মু'আয (রাযিঃ) প্লেগ রোগে আক্রান্ত হইয়া শহীদ হইয়াছেন। তাহার ইন্তেকালের নিকটবতী সময় তিনি বারবার বেহুশ হইয়া যাইতেছিলেন। কখনও হুশ ফিরিয়া আসিলে বলিতেন, হে আল্লাহ! আপনি জানেন যে, আমি আপনাকে মহববত করি ; আপনার ইজ্জতের কসম করিয়া বলিতেছি, আমার এই মহ্ব্বতের বিষয় আপনার জানা আছে। যখন মৃত্য একেবারে নিকটবর্তী হইয়া গেল তখন বলিলেন, ওহে মৃত্যু! তোমার আগমন শুভ হউক, কতই না মোবারক মেহমান আসিয়াছে ; কিন্তু এই মেহমান অনাহার অবস্থায় আসিয়াছে। অতঃপর বলিলেন, হে আল্লাহ ! আপনি জানেন আমি সর্বদা আপনাকে ভয় করিয়াছি ; আজ আমি আপনার কাছে রহমতের আশাবাদী। হে আল্লাহ! আমি জীবনকে মহব্বত করিয়াছি ; কিন্তু উহা নহর খনন করার জন্য অথবা বাগান তৈরী করার জন্য নয় ; বরং গরমে (রোযা রাখিয়া) পিপাসার কষ্ট সহ্য করার জন্য, দ্বীনের খাতিরে দুঃখ-কষ্ট বরদাশত করার জন্য এবং যিকিরের মজলিসে ওলামায়ে কেরামের নিকটে জমিয়া বসিবার জন্য। কোন কোন আলেম লিখিয়াছেন, উক্ত হাদীসে উল্লেখিত ‘আল্লাহ তায়ালা বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকেন’ কথাটি শুধু গোনাহমাফীর ব্যাপারেই খাছ নয়। বরং ইহা অন্যান্য অবস্থার জন্যও হইতে পারে। যেমন দোয়া, স্বাস্থ্যয আর্থিক সচ্ছলতা,শান্তি ও নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ই ইহার অন্তর্ভুক্ত। যেমন দোয়ার ব্যাপারে বান্দা যদি একীন করে যে, আমার দোয়া কবুল হয় এবং অবশ্যই কবুল হইবে তবে তাহার দোয়া কবুল হয়। আর যদি ধারণা করে যে, আমার দোয়া কবূল হয় না তবে তাহার সহিত এইরূপ ব্যবহারই করা হইয়া থাকে। যেমন অন্যান্য হাদীসে বর্ণিত.আছে, বান্দার দোয়া কবুল হইয়া থাকে যতক্ষণ পর্যন্ত সে এই কথা না বলে যে, আমার দোয়া কবূল হয় না। এইভাবে স্বাস্থ্য আর্থিক সচ্ছলতা ইত্যাদি সব বিষয়ে একই অবস্থা। হাদীসে আছে, যে ব্যক্তি অভাবে পড়িয়া লোকদের নিকট বলিয়া বেড়ায়, তাহার সচ্ছল অবস্থা নসীব হয় না। কিন্তু যদি আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি ও দোয়া করে তবে অতিসত্বর এই অবস্থা দূর হইয়া যাইবে। পৃষ্ঠাঃ 330 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।