দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র TT মঅয্যায় ত ২৫ আমার যিকির করে তবে আমি ও মজলিস হইতে উত্তম (অর্থাৎ নিষ্পাপ ফেরেশতাদের) মজলিসে তাহার আলোচনা করি। আর বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তবে আমি তাহার দিকে এক হাত অগ্নুসর হই। সে যদি এক হাত অগ্রসর হয়, আমি তাহার দিকে দুই হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হাঁটিয়া আসিতে থাকে, আমি তাহার দিকে দৌড়াইয়া যাই। (তারগীব, দুররে মানসূর, মিশকাত ঃ বুখারী, মুসলিম, তিরমিধী) ফায়দা £ এই হাদীসে কয়েকটি বিষয় আলোচনা করা হইয়াছে। প্রথম এই যে, ‘বান্দার সহিত তাহার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকি ইহার উদ্দেশ্য হইল, সব সময় আল্লাহ তায়ালার দয়া ও মেহেরবানীর আশা করা চাই; তাঁহার রহমত হইতে কখনও নিরাশ হইতে নাই। অবশ্যই আমরা গোনাহগার ; পা হইতে মাথা পর্যন্ত গোনাহের মধ্যে ডুবিয়া রহিয়াছি। নিজেদের অন্যায় ও পাপকার্যের শাস্তি নিশ্চিত জানা সত্বেও আল্লাহর রহমত হইতে কখনও নিরাশ হওয়া উচিত হইবে না। অসম্ভব নয় যে, আল্লাহ তায়ালা স্বীয় অফুরস্ত দয়া ও মেহেরবানীর দ্বারা আমাদের যাবতীয় গোনাহ মাফ করিয়া দিবেন। কেননা, তিনি পাক কালামে এরশাদ ফরমাইয়াছেন ৫ ES AMNOSLI IE LSA LH YG ‘অর্থ ৪? “আল্লাহ তায়ালা শির্কের গোনাহ তো মাফ করিবেন না; কিন্তু উহা ব্যতীত যাহার জন্য ইচ্ছা করেন যাবতীয় গোনাহ মাফ করিয়া দিবেন। (সূরা নিসা, আয়াত £ ৪৮) তবে অবশ্যই মাফ করিয়া দিবেন এমন কথা বলা যায় না। এইজন্যই ওলামায়ে কেরাম বলেন, ‘ঈমান-_আশা ও ভয়ের মাঝখানে রহিয়াছে! হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নওজোয়ান সাহাবীর মৃত্যুশয্যায় তাহার নিকট তশরীফ নিয়া গেলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি অবস্থায় আছ? সাহাবী আরজ করিলেন, ইয়া রাসুলাল্লাহ ! আল্লাহর রহমতের আশা রাখি এবং নিজের গোনাহের কারণে ভয়ও করিতেছি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, এইরূপ অবস্থায় যাহার দিলের মধ্যে এই দুইটি বস্তু থাকে, আল্লাহ্‌ তায়ালা তাহার আশাকৃত বস্তু দান করেন এবং ভয় হইতে তাহাকে নিরাপত্তা দান করেন। এক হাদীসে আছে, মোমেন বান্দা আপন গোনাহকে এইরূপ মনে করে, যেন সে একটি পাহাড়ের নীচে বসিয়া আছে আর পাহাড়টি তাহার পৃষ্ঠাঃ 329 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।